রবিবার, ২১ জুন ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ চুনারুঘাটে বিএসএফের অবৈধ পুশইনের প্রতিবাদে ১১ দলীয় ঐক্য জোটের মানববন্ধন চুনারুঘাটে মাদকবিরোধী যৌথ অভিযানে নারী আটক, ৬ মাসের কারাদণ্ড

চুনারুঘাটের খোয়াই নদী থেকে ১০ হাজার ঘনফুট অবৈধ বালু ও এক্সেভেটর জব্দ

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ১৭ এপ্রিল, ২০১৯
  • ৪৪৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ চুনারুঘাটে খোয়াই নদী থেকে অবৈধ ভাবে উত্তোলনকৃত ১০ হাজার ঘনফুট বালু ও দুইটি এক্সেভেটর মেশিন জব্দ করেছে উপজেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার আহমদাবাদ ইউনিয়নের রাজার বাজার এলাকায় অভিযান চালিয়ে এগুলো জব্দ করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজহারুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজহারুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে একটি মহল অবৈধ ভাবে খোয়াই নদী থেকে বালু উত্তোলন করে আসছিল। দুপুরে ওই এলাকায় অভিযান চালিয়ে উত্তোলন করা ১০ হাজার ঘনফুট বালু ও দুইটি এক্সেভেটর জব্দ করা হয়েছে। উত্তোলনকৃত বালু ও এক্সেভেটর ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) নটবর রুদ্র পালের জিম্মায় রাখা হয়েছে। জব্দকৃত বালু ও মেশিন পরবর্তীতে নিলামে বিক্রি করা হবে বলেও তিনি জানান। অভিযানে সহযোগীতা করেন চুনারুঘাট থানা পুলিশের একটি টিম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com