রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ চুনারুঘাটে বিএসএফের অবৈধ পুশইনের প্রতিবাদে ১১ দলীয় ঐক্য জোটের মানববন্ধন চুনারুঘাটে মাদকবিরোধী যৌথ অভিযানে নারী আটক, ৬ মাসের কারাদণ্ড চুনারুঘাট সীমান্তে পুশ-ইন প্রতিরোধে সতর্ক অবস্থানে ৫৫ বিজিবি

নবীগঞ্জে ৩ জুয়াড়িকে ভ্রাম্যমান আদালতের কারাদন্ড

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ৭ এপ্রিল, ২০১৯
  • ৫২৭ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ নবীগঞ্জে তিন জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাউল গণি ওসমানীর নিকট সোপর্দ করলে তিনি প্রত্যেক জুয়াড়িকে তিন দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। সূত্রে প্রকাশ, গত শুক্রবার রাত দেড়টায় করগাঁও ইউনিয়নের করগাঁও গ্রামের একটি হাওরে অভিযান চালিয়ে ওই গ্রামের আব্দুল হাইর পুত্র আব্দুল মুমিন (৩৮), মৃত আব্দুল হামিদের পুত্র সায়েদুল ইসলাম (৩২) ও মৃত কদ্দুস মিয়ার পুত্র নূরুল আমীন (৩৫)কে গ্রেফতার করে নবীগঞ্জ থানার এসআই নাজমুল ও এসআই শামছুল। এসময় তাদের কাছ থেকে জুয়াড় সরঞ্জামাদী উদ্ধার করা হয়। পরে শনিবার দুপুরে তাদেরকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাউল গণি ওসমানীর কার্য্যালয়ে হাজির করলে তিনি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে প্রত্যেক জুয়াড়িকে তিন দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করেন। তাদের আটক ও দন্ডের বিষয়টি নিশ্চিত করে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, গ্রেফতারকৃত ৩ জুয়াড়িকে ভ্রাম্যমান আদালতে সাঁজা দেওয়ার পর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com