রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ চুনারুঘাটে বিএসএফের অবৈধ পুশইনের প্রতিবাদে ১১ দলীয় ঐক্য জোটের মানববন্ধন চুনারুঘাটে মাদকবিরোধী যৌথ অভিযানে নারী আটক, ৬ মাসের কারাদণ্ড চুনারুঘাট সীমান্তে পুশ-ইন প্রতিরোধে সতর্ক অবস্থানে ৫৫ বিজিবি

হবিগঞ্জে বৃন্দাবন সরকারী কলেজের এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ৩ এপ্রিল, ২০১৯
  • ৪৭৩ বার পঠিত

হবিগঞ্জ সংবাদদাতাঃ হবিগঞ্জে গলায় ফাঁস দিয়ে চম্পা বণিক (২২) নামে এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে। সে পৌর শহরের চৌধুরী বাজার কামারপর্টি এলাকার নারায়ন বণিকের কন্যা এবং হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজের ৩য় বর্ষের ছাত্রী। মঙ্গলবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। হবিগঞ্জ সদর মডেল থানার (এসআই) পলাশ চন্দ্র দাস জানান, চম্পা বণিক নামে ওই কলেজ ছাত্রী সকলের অগোচরে গিয়ে নিজ ঘরের তীরের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। এ সময় প্রতিবেশীরা বিষয়টি আচ করতে পেরে তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসে। পরে পরীক্ষা নিরীক্ষা করার পর কর্তব্যরত চিকিৎসক ডা. দেবাশীষ রায় তাকে মৃত ঘোষণা করেন। এসআই আরো জানান, কী কারণে ওই কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে তা এখনই বলা যাচ্ছে না। এ বিষয়ে পুলিশ তদন্ত চলাচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এদিকে সন্ধ্যায় মননা তদন্ত শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com