মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে ডেভিল হান্ট অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার। আজমিরীগঞ্জে শিশু সামিরুন হত্যা মামলার আসামী লিটন গ্রেপ্তার বাহুবলে পিকআপের চাপায় প্রাণ গেল পথচারীর চুনারুঘাটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তাঁতী লীগের ইউনিয়ন সভাপতি গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও পোড়াও ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে হবিগঞ্জ জেলা বিএনপির মিছিল ও সমাবেশ মাধবপুরে ঘুমন্ত অবস্থায় শিল দিয়ে স্বামীর মাথা-মুখ থেঁতলে দেওয়ার অভিযোগ হুইপ জি কে গউছের উদ্যোগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পেলেন হবিগঞ্জের ১২৪ শিক্ষার্থী হবিগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগ কার্যক্রম শুরু চুনারুঘাটে বনবিভাগের অভিযানে কাঠ ও পিকআপ জব্দ। চুনারুঘাট বাজারে মোবাইল কোর্ট পরিচালনা ও জরিমানা আদায়

বহুতল হওয়া দরকার ডিএনসিসি মার্কেট: হানিফ

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ৩০ মার্চ, ২০১৯
  • ৪৮১ বার পঠিত

অনলাইন ডেস্ক :আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ডিএনসিসির এ মার্কেট আন্তর্জাতিকমানের হওয়ার কথা ছিলো, কিন্তু কেন হয়নি, আমার তা বোধগম্য নয়। বারবার যেহেতু এখানে অগ্নিকাণ্ড ঘটছে, তাই ব্যবসায়ীদের স্বার্থে এ মার্কেট বহুতল হওয়া দরকার।

আজ শনিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর গুলশানের আগুনে পুড়ে যাওয়া ডিএনসিসি মার্কেট পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

হানিফ আরো বলেন, কাঁচাবাজারের সভাপতি ও সাধারণ সম্পাদক আমার দুই পাশে দাঁড়িয়ে রয়েছেন। তারা আজকেই সিটি কর্পোরেশনের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত জানাবে। যেসব ব্যবসায়ী ক্ষয়ক্ষতি হয়েছেন, তাদের বিষয়ে সিটি কর্পোরেশন খোঁজ-খবর নিচ্ছে।

এর আগে মার্কেটে পুড়ে যাওয়া দোকান মালিকদের সঙ্গে কথা বলেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনা দেন তিনি।

উল্লেখ্য, আজ শনিবার ভোর পৌনে ৬টার দিকে রাজধানীর গুলশান-১ এর ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মার্কেটে আগুন লাগে। সকাল সাড়ে আটটার দিকে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের চেস্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এ ঘটনায় ব্যবসায়ীদের জিনিসপত্রের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
সৌজন্যে: কালের কন্ঠ

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com