মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
সাতছড়ির দুর্গম বনাঞ্চলে ৫৪ কেজি গাঁজা ও ১৫ পিস বোতল বিয়ার জব্দ চুনারুঘাটে লজ্জাবতী বানর উদ্ধার বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ সুরমা চা বাগানে তলব বন্ধ: মানবিক সংকটে শ্রমিকরা, পাশে দাঁড়ালেন এমপি পুত্র সৈয়দ শাফকাত আহমেদ। বিএনপি শুধু সংস্কার চায় না, এর বাস্তবায়ন ও করবে: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রী মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, তেল লুটপাট করতে স্থানীয়দের ভিড় সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সোনাই নদীতে অবৈধ বালু উত্তোলন বেড়েই চলেছে: প্রশাসনের হস্তক্ষেপ কামনায় খোলা চিঠি হবিগঞ্জে তারেক রহমানের ঈদ উপহার পেলেন যুবদল নেতাকর্মী ও শহীদ পরিবার সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে দুই লক্ষাধিক টাকা মূল্যের ৭০ বোতল ভারতীয় মদ এবং ৩০ কেজি গাঁজা উদ্ধার।

ওয়াসিম হত্যার ঘটনায় মৌলভীবাজারের সদর থানায় মামলা দায়ের

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০১৯
  • ৫৪১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) চতুর্থ বর্ষের শিক্ষার্থী নবীগঞ্জের ঘোরী মোঃ ওয়াসিমকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ এনে মৌলভীবাজারের সদর থানায় অভিযোগ দাখিল করা হয়েছে।গতকাল সোমবার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে এ অভিযোগটি দায়ের করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর প্রফেসর ড. মৃত্যুঞ্জয় কুণ্ড এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার সময় নিহত ওয়াসিমের সঙ্গে থাকা ১০ জন শিক্ষার্থীকে সাক্ষী হিসাবে থানায় নিয়ে যাওয়া হয়। এটা কোনও দুর্ঘটনা নয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বিচার দাবি করে আমরা হত্যা মামলার অভিযোগ দায়ের করেছি। উল্লেখ্য, ওয়াসিমসহ ১১ জন শিক্ষার্থী নবীগঞ্জের দেবপাড়ায় বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। শনিবার বিকালে ফেরার পথে তারা ময়মনসিংহ-সিলেট রোডের উদার পরিবহনের একটি বাসে ওঠেন। ভাড়া নিয়ে বাসের হেলপারের সঙ্গে তাদের বিবাদ হয়। একপর্যায়ে বাসের হেলপার ওয়াসিমসহ আরেকজনকে ধাক্কা দেন। এতে ওয়াসিম বাস থেকে পড়ে যান এবং চাকা তার পায়ের ওপর দিয়ে চলে যায়। এ সময় তার সঙ্গে থাকা রাকিব হোসেন নামে আরেকজন শিক্ষার্থী বাস থেকে লাফ দিয়ে নামেন। ওয়াসিমকে দ্রুত প্রাইভেটকারে করে সিলেট ওসমানী সদর হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় তার মৃত্যু হয়।

নিহত ওয়াসিম সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি ও জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির চতুর্থ বর্ষের শিক্ষার্থী এবং নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের রুদ্র গ্রামের ঘোরী মোঃ আবু জাহেদ মাহবুব ও ডাঃ মীনা পারভিনের ছেলে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com