রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ চুনারুঘাটে বিএসএফের অবৈধ পুশইনের প্রতিবাদে ১১ দলীয় ঐক্য জোটের মানববন্ধন চুনারুঘাটে মাদকবিরোধী যৌথ অভিযানে নারী আটক, ৬ মাসের কারাদণ্ড চুনারুঘাট সীমান্তে পুশ-ইন প্রতিরোধে সতর্ক অবস্থানে ৫৫ বিজিবি

আজমিরীগঞ্জে কলেজ ছাত্রীদের উত্যক্ত করায় এক বখাটে আটক

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ২৫ মার্চ, ২০১৯
  • ৫৫১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি: আজমিরীগঞ্জ সরকারি ডিগ্রী কলেজের ছাত্রীদের ইভটিজিং করায় টিটু রায় (২৮) নামে এক বখাটেকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রবিবার তাকে গ্রেফতার করা হয়। আটককৃত টিটু রায় পৌর এলাকার সমীপুর গ্রামের মৃত কাচা রায়ের ছেলে। জানা যায়, আজমিরীগঞ্জ সরকারি ডিগ্রী কলেজের ছাত্রীদের কলেজে আসা-যাওয়ার পথে এবং বিভিন্ন সময়ে কলেজ চত্বরে প্রবেশ করে বিভিন্ন অঙ্গ-ভঙ্গি করে উত্যক্ত করে আসছিল পৌর এলাকার সমীপুর গ্রামের বাসিন্দা টিটু রায়। গতকাল সে আবারও কলেজ চত্বরে প্রবেশ করে ১ম বর্ষের এক ছাত্রীকে উত্যক্ত করে। বিষয়টি ওই ছাত্রী মোবাইল করে তার পিতাকে জানায়। পরে ছাত্রীর পিতা কলেজের অধ্যক্ষকে অবহিত করেন। পরবর্তীতে এ বিষয়ে ওই বখাটের বিরুদ্ধে আজমিরীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেয়া হয়। এ ব্যাপারে বিকেল ৩ টায় কলেজের রাস্তা থেকে টিটু রায়কে আটক করে আজমিরীঞ্জ থানা পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com