বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে বাটন মোবাইল চুরির অভিযোগে দুই কিশোরকে গাছে বেঁধে মারধরের অভিযোগ উন্নয়ন ও অগ্রযাত্রায় বদলে যাচ্ছে আহম্মদাবাদ ইউনিয়ন সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন

সিএনজি চালকের চিকিৎসা বহনে এগিয়ে আসলো জনকল্যান একতা যুব সংগঠন

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ মার্চ, ২০১৯
  • ৪৪১ বার পঠিত

নুর উদ্দিন সুমনঃ-অসহায় সিএনজি চালকের চিকিৎসা ব্যয় বহনের পাশাপাশি নিয়মিত তাঁদের খোঁজ নেন চুনারুঘাট থানার ওসি কেএম আজমিরুজ্জামান, পরে চুনারুঘাট থানা জনকল্যান একতা যুব সংঘের সদস্যরা চিকিৎসার ব্যয়ের টাকা আহত ব্যক্তি গিয়াসের নিকট হস্তানতর করেন । বৃহস্পতিবার সন্ধ্যায় সংগঠনটির সভাপতি হাবিবুর রহমান শাহীনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সৈয়দ লিঙ্কন মিয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট থানার ওসি কেএম আজমিরুজ্জামান,সিনিয়র সাংবাদিক নুর উদ্দিন সুমন, সার্বিক সহযোগীতায় ছিলেন সংগঠনের সহ-সভাপতি মাহবুুবুর রহামান ওয়াহিদ,রকিব,সুজন মিয়া সবুজ চৌধুরী প্রমুখ l উল্লেখ্য গিয়াস উদ্দিন আড়াই মাস আগে সড়ক দুর্ঘটনায় ডান হাত কেটে যায় । এর পর থেকে গিয়াসের অভাবের সংসারে তার ঠিকমতো চিকিৎসা হচ্ছিল না। ধীরে ধীরে গিয়াসের হাত পচন ধরতে শুরু করে, অর্থের অভাবে বন্ধ হয়ে যায় তার চিকিৎসা সেবা, খবর পেয়ে ছুটে যান জনকল্যাণক সংগঠনে নেতৃবৃন্দ। তারা চুনারুঘাট থানার ওসি কেএম আজমিরজ্জামানের মাধ্যমে অার্থিক সহায়তা প্রদান করেন অসুস্থ গিয়াসকে। এসময় তারা বলেন এসব টাকা উত্তোলন করে তার চিকিৎসার ব্যবস্থা করবো, তাদের পাশাপাশি সমাজের বিত্তবানদের সহযোগীতার জন্য আহবান জানান। এদিকে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ জন বান্ধব ওসি কেএম আজমিরুজ্জামান এর নিজ উদ্যোগে গিয়াসকে পরবর্তীতে স্থায়ীভাবে একটি কর্মের ব্যবস্থা করে দেয়া হবে বলে জানিয়েছেন। আহত গিয়াস উপজেলার ৭নং উবাহাটা ইউনিয়নের গোপাল পুর গ্রামের মৃত মিছির আলীর ছেলে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com