বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে বাটন মোবাইল চুরির অভিযোগে দুই কিশোরকে গাছে বেঁধে মারধরের অভিযোগ উন্নয়ন ও অগ্রযাত্রায় বদলে যাচ্ছে আহম্মদাবাদ ইউনিয়ন সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন

দালালির অভিযোগে হবিগঞ্জ সদর হাসপাতালে এক যুবকের ১ মাসের কারাদন্ড

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ২০ মার্চ, ২০১৯
  • ৫০৫ বার পঠিত

হবিগঞ্জ সংবাদদাতা: হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে দালালদের তালিকা পুলিশের হাতে দিলেও তাদেরকে দমন করা যাচ্ছে না। প্রতিদিনই হাসপাতালের কতিপয় ব্রাদারের ছত্রছায়ায় থেকে বীরদর্পে দালালী চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। যদিও পুলিশ ইতিপূর্বে দুইজনকে আটক করে। কিন্তু ওই ব্রাদার তাদেরকে ছাড়িয়ে এনে আবারও এসব দালালী ব্যবসায় লাগিয়ে দিচ্ছে। গতকাল মঙ্গলবার দুপুরে জাতিসংঘ থেকে পদকপ্রাপ্ত সদর থানার এসআই মোল্লা লুৎফুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ জরুরি বিভাগে অভিযান চালিয়ে হাতেনাতে শাহ আলম (২৫) নামের এক দালালকে আটক করে। পরে তাকে ভ্রাম্যমান আদালতে নিয়ে গেলে সদর উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে এক মাসের কারাদন্ড প্রদান করেন। সে লাখাই উপজেলার করাব গ্রামের মোহাম্মদ আলীর পুত্র। গতকাল বিকালেই তাকে এসআই লুৎফুর রহমান কারাগারে দিয়ে আসেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে হাসপাতালে রোগী ও স্বজনদের সঙ্গে দালালরা এক ফার্মেসী মালিক ছত্রছায়ায় থেকে প্রতারণা করে আসছে। সম্প্রতি আইনশৃংখলা বাহিনী হাসপাতাল কর্তৃপক্ষকে নিয়ে দালালদের তালিকা তৈরি হয়। উক্ত তালিকায় শাহ আলম ওরফে হাসান রয়েছে। এছাড়াও ওই ফার্মেসীর মালিক তার নিয়োজিত কয়েকজনের দালালের নাম ওই তালিকা থেকে কেটে দেয়। এসআই জানান, দালালদের বিরুদ্ধে এই অভিযান নিয়মিত চলবে। এ ব্যাপারে কাউকে ছাড় দেয়া হবে না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com