সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জের চুনারুঘাট থেকে ৪৭ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার চুনারুঘাটে ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রথম সভা অনুষ্ঠিত হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ৯ কেজি গাঁজাসহ ২ ‍যুবক আটক চুনারুঘাটে মোটরসাইকেল-টমটম সংঘর্ষে নিহত ৩, আহত ১ চুনারুঘাটে ‘ইয়াবা নাটক’ সাজিয়ে গ্রেপ্তারের অভিযোগ ২ পুলিশ ক্লোজ মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় বিএনপি নেতা হাজী অলিউল্লাহ হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবকে রাজসিক সংবর্ধনা দিলেন সৈয়দ মুশফিক আহমেদ চুনারুঘাটে অবৈধ মাটি কাটায় এক্সক্যাভেটর ভাঙচুর, তেল বিক্রেতাকে জরিমানা মাধবপুরে অলি উল্লাহর মৃত্যুতে শোক জানালেন এমপি ফয়সল চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ

জেলা যুবদল নেতা কোহিনুর আলমসহ ৩ জনের জামিন না মঞ্জুর

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০১৯
  • ৫০২ বার পঠিত

হবিগঞ্জ সংবাদদাতা: গত ৩০ ডিসেম্বরের নির্বাচনে আইন শৃংখলা বাহিনীকে বাধা প্রদানের অভিযোগে পুলিশের দায়ের করা মামলায় যুবদল ও ছাত্রদল নেতাকে জামিন না দিয়ে কারাগারে পাঠিয়েছে আদালত। সোমবার দুপুরে হবিগঞ্জের চীফ জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতে আসামীরা হাজির হয়ে জামিন প্রার্থনা করলে হবিগঞ্জের বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তানিয়া কামাল ৩ জনের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরনের নির্দেশ দেন। বাকী আসামীদের জামিন মঞ্জুর করা হয়। আদালতের এ নির্দেশে কারাগারে প্রেরন করা হয় জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি কোহিনুর আলম, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আজিজুল ইসলাম ও যুবদল নেতা আহসান উদ্দিন রুবেলকে। উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর নির্বাচনের দিন যশেরআব্দা এলাকায় সওদাগর কৃষ্ণধন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচনী কাজে আইন শৃঙ্খলা বাহিনীকে বাঁধা প্রদান ও পুলিশের উপর হামলার অভিযোগে তিনজন সহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের ৫৩ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করে সদর থানা পুলিশ। মামলা দায়েরের পরপরই হাইকোর্ট থেকে আসামীরা ৬ সপ্তাহের জন্য জামিন পান। ৬ সপ্তাহ শেষে সোমবার হবিগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতে এ মামলার হাজিরা দিয়ে জামিন আবেদন করলে হবিগঞ্জের বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এ রায় দেন। আসামী পক্ষে এডভোকেট আফজাল হোসেনসহ হবিগঞ্জ জেলা বারের অন্যান্য আইনজীবি মামলা পরিচালনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com