মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে ডেভিল হান্ট অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার। আজমিরীগঞ্জে শিশু সামিরুন হত্যা মামলার আসামী লিটন গ্রেপ্তার বাহুবলে পিকআপের চাপায় প্রাণ গেল পথচারীর চুনারুঘাটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তাঁতী লীগের ইউনিয়ন সভাপতি গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও পোড়াও ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে হবিগঞ্জ জেলা বিএনপির মিছিল ও সমাবেশ মাধবপুরে ঘুমন্ত অবস্থায় শিল দিয়ে স্বামীর মাথা-মুখ থেঁতলে দেওয়ার অভিযোগ হুইপ জি কে গউছের উদ্যোগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পেলেন হবিগঞ্জের ১২৪ শিক্ষার্থী হবিগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগ কার্যক্রম শুরু চুনারুঘাটে বনবিভাগের অভিযানে কাঠ ও পিকআপ জব্দ। চুনারুঘাট বাজারে মোবাইল কোর্ট পরিচালনা ও জরিমানা আদায়

শহরে মোবাইল ছিনতাই করার সময় তিন মহিলাকে আটক করেছে পুলিশ

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ১৩ মার্চ, ২০১৯
  • ৫২০ বার পঠিত

 হবিগঞ্জ সংবাদদাতাঃ হবিগঞ্জে এক নারীর মোবাইল ফোন ছিনতাই করার সময়  ৩ নারী ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। মঙ্গলবার বিকেলে শহরের বাণিজ্যিক এলাকায় এ ঘটনাটি ঘটে। হবিগঞ্জ সদর মডেল থানার ওসি তদন্ত জিয়াউর রহমান জানান-মঙ্গলবার বিকেলে শহরের বাণিজ্যিক এলাকায় এক নারীর হাত থেকে মোবাইল ছিনতাইয়ের চেষ্টা করে তিন নারী ছিনতাইকারী। এ সময় স্থানীয় জনতা তাদেরকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে। আটককৃতরা হলেন-মাধবপুর উপজেলার নোয়াপাড়া ব্যঙাডুবা গ্রামের রিপন মিয়ার স্ত্রী আয়দা আক্তার (৩০), ব্রাক্ষণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের জমির আলীর স্ত্রী রিয়া আক্তার (২৬) ও একই এলাকার রমিজ আলীর স্ত্রী জাসমিন আক্তার (১৮)। এর আগেও তারা ছিনতাইয়ের অভিযোগে একাধিক বার হবিগঞ্জ সদর থানাসহ বিভিন্ন থানায় আটক হয়েছে বলে জানায় পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com