শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সোনাই নদীতে অবৈধ বালু উত্তোলন বেড়েই চলেছে: প্রশাসনের হস্তক্ষেপ কামনায় খোলা চিঠি হবিগঞ্জে তারেক রহমানের ঈদ উপহার পেলেন যুবদল নেতাকর্মী ও শহীদ পরিবার সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে দুই লক্ষাধিক টাকা মূল্যের ৭০ বোতল ভারতীয় মদ এবং ৩০ কেজি গাঁজা উদ্ধার। শায়েস্তাগঞ্জে হেডফোনে গান শুনে পথ চলার সময় ট্রেনের ধাক্কায় নারী নিহত সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে ৬০ কেজি গাঁজা ও ০৫ বোতল মদ উদ্ধার পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার চুনারুঘাট উপজেলা কাঠ ব্যবসায়ী কল্যাণ সমিতির ৫১ সদস্যের কমিটি গঠন চুনারঘাট খোয়াই নদীতে ডুবে নিখোজের ২ দিন পর আব্দুল জলিলের লাশ উদ্ধার মাধবপুরে বিজিবির পৃথক অভিযান ২৯ কেজি ভারতীয় গাঁজা জব্দ

নবীগঞ্জে মাদক ব্যবসায়ী হাসনা ও তার সহযোগি র‌্যাবের হাতে গ্রেফতার

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ মার্চ, ২০১৯
  • ৫৪৭ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ নবীগঞ্জের গজনাইপুর থেকে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। গতকাল সোমবার ওই গ্রামের বিজনা নদীর পাড়ে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। জানা যায়, উপজেলার গজনাইপুর গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী সারজন মিয়ার বোন হাসনা বেগম এলাকায় ইয়াবা ব্যবসা গড়ে তুলেন।  বিষয়টি জানতে পেরে র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যম্পের এএসপি মোঃ আনোয়ার হোসেন শামীমের নেতৃত্বে র‌্যাবের একটি টিম হাসনা বেগমের বাড়ি বিজনা নদীর পাড়ে অভিযান চালায়। এ সময় হাসনা বেগম র‌্যাবের টিমকে ভূয়া ভেবে উল্লেখ করে বলে ‘পিস্তল আছে গুলি নাই, তোরা ভূয়া র‌্যাব’। পাশাপাশি র‌্যাব সদস্যদেরকে দা দিয়ে কুপানোর হুমকিও দেয় হাসনা বেগম। পরে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজনের সহযোগিতায় ব্লকরেইড দিয়ে তার সহযোগি একই গ্রামের  মৃত শরিয়ত মিয়ার পুত্রসহ হাসনা বেগমকে গ্রেফতার করে র‌্যাব। এ সময় তার বাড়ি থেকে  ৫শ ৭০ পিস ইয়াবা, নগদ ১ লক্ষ ২৭ হাজার ৩শ ৬৭ টাকা উদ্ধার করে র‌্যাব। বিষয়টি আচ করতে পেরে হাসনা বেগমের ভাই সারজান মিয়া পালিয়ে যায়।  এ ব্যাপারে এএসপি আনোয়ার শামীম জানান, গতকাল অভিযান চালিয়ে হাসনা বেগমকে গ্রেফতার করা হয়েছে। এর আগে কয়েকবার চেষ্টা করেও তাকে গ্রেফতার করা সম্ভব হচ্ছিল না। ‘’ডাকাত ডাকাত’ বলে চিৎকার করে র‌্যাব সদস্যদেরকে স্থানীয় লোকজনের  প্রতিরোধের মুখে ফেলার রেকর্ডও তাদের রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com