শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সোনাই নদীতে অবৈধ বালু উত্তোলন বেড়েই চলেছে: প্রশাসনের হস্তক্ষেপ কামনায় খোলা চিঠি হবিগঞ্জে তারেক রহমানের ঈদ উপহার পেলেন যুবদল নেতাকর্মী ও শহীদ পরিবার সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে দুই লক্ষাধিক টাকা মূল্যের ৭০ বোতল ভারতীয় মদ এবং ৩০ কেজি গাঁজা উদ্ধার। শায়েস্তাগঞ্জে হেডফোনে গান শুনে পথ চলার সময় ট্রেনের ধাক্কায় নারী নিহত সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে ৬০ কেজি গাঁজা ও ০৫ বোতল মদ উদ্ধার পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার চুনারুঘাট উপজেলা কাঠ ব্যবসায়ী কল্যাণ সমিতির ৫১ সদস্যের কমিটি গঠন চুনারঘাট খোয়াই নদীতে ডুবে নিখোজের ২ দিন পর আব্দুল জলিলের লাশ উদ্ধার মাধবপুরে বিজিবির পৃথক অভিযান ২৯ কেজি ভারতীয় গাঁজা জব্দ

তৃণমূলের ভোটে পিতা কাদির লস্কর জয়ী হওয়ায় কন্যা এনি লস্করের ইচ্ছা পূরণ

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১০ মার্চ, ২০১৯
  • ২২৩২ বার পঠিত

নুর উদ্দিন সুমন: আলহাজ্ব আব্দুল কাদির লস্কর চুনারুঘাট উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হয়ে নৌকা প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে তিনি তৃণমূলের ভোটে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারস প্রতিক প্রার্থী আবু তাহেরকে হারিয়ে জয়ী হন।এদিকে নির্বাচনে প্রতিক বরাদ্দ হওয়ার পর থেকে মাঠ চষে বেড়ান উপজেলা চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আব্দুল কাদির লস্করের কন্যা জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় নাজমুল হোসেনের পত্নী নাজমুন নাহার এনি লস্কর। এনির সাথে সার্বক্ষণিক ছিলেন তাঁর ভাই রিমন লস্করের পত্নী সৈয়দা নাজনীন আহমেদ সিলভী। শুধু তাই নয় প্রচারণায় সক্রিয় ছিলেন নারী নেত্রী রোশেদা আক্তার চৌধুরী রুবি, নাজিরা চৌধুরী।
আওয়ামী লীগ নেতা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর সমাজকর্মী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন তাদের প্রচারণায় সার্বিক সহযোগীতা করায় তৃণমূল ভোটারদের মাঝে গণ-জোয়ার সৃষ্টি হয়। প্রচারণার সংবাদ দিয়ে সহযোগীতা করেন সাংবাদিক নুর উদ্দিন সুমন।
এনি সিলভীকে সাথে নিয়ে ভোটের দিনে সকালে বের হন। পরিদর্শন করেন বিভিন্ন কেন্দ্র। ভোট শেষ হলে ছুটে যান কন্টোল রুমে। রেজাল্ট প্রকাশ হওয়ার পর জয় নিয়ে তিনি বাড়ি ফিরে প্রাণপ্রিয় পিতা নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্করের গলায় ফুলের মালা দিয়ে জড়িয়ে ধরে আবেগাপ্লুত হন। এনি জানান, ইচ্ছা ছিল তাঁর পিতা যেন নির্বাচনে জয়ী হন। কাঙ্খিত জয় পেয়ে তিনি সন্তোষ প্রকাশ করেন। সেই সাথে ভোট দিয়ে জয়ী করায় তৃণমূল ভোটারের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com