শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ চুনারুঘাটে বিএসএফের অবৈধ পুশইনের প্রতিবাদে ১১ দলীয় ঐক্য জোটের মানববন্ধন চুনারুঘাটে মাদকবিরোধী যৌথ অভিযানে নারী আটক, ৬ মাসের কারাদণ্ড চুনারুঘাট সীমান্তে পুশ-ইন প্রতিরোধে সতর্ক অবস্থানে ৫৫ বিজিবি

উপজেলা নির্বাচনে কেউ যদি বিশৃংখলা সৃষ্টি করে রক্ষা পাবে না ॥ বানিয়াচঙ্গে পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ মার্চ, ২০১৯
  • ৫৪৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ উপজেলা পরিষদ নির্বাচনে কেউ যদি বিশৃংখলা সৃষ্টি করে তারা রক্ষা পাবে না। নির্বাচন হবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ। ভোটাররা যাতে স্বতঃস্ফূর্তভাবে তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন এজন্য কড়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হবে। যদি কেউ নির্বাচনে অবৈধ প্রভাব বিস্তার করে আইনের মারপ্যাচে পড়ে তার পায়ের জুতার সুখতলি ক্ষয় হয়ে যাবে। গতকাল সোমবার বানিয়াচং শহীদ মিনার চত্ত্বরে মাদক, সন্ত্রাস, দাঙ্গাবিরোধী ও কমিউনিটি পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, হবিগঞ্জের দুঃখ দাঙ্গা।  চিরতরে এই দাঙ্গা নির্মূল করতে হবে। দেশীয় অস্ত্র ফিকলকে পাঠিয়ে দিতে হবে যাদুঘরে।  দাঙ্গা যখন চিরতরে দুর হবে, তখনই সিলেট বিভাগের মডেল জেলা হবে হবিগঞ্জ। এই গর্ব করতে চাইলে গ্রাম্যদাঙ্গা নির্মূলে পুলিশকে অবশ্যই সহযোগিতা করতে হবে। মাদকের সাথে কোনো আপস নেই। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান আরও জোরদার করা হবে। বানিয়াচং থানার ওসি মোহাম্মদ রাশেদ মোবারকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে দেন সহকারী কমিশনার (ভূমি) সাব্বির আহমেদ আকুঞ্জি, হবিগঞ্জের সহকারি পুলিশ সুপার (উত্তর সার্কেল) শৈলেন চাকমা ও উপজেলা সহকারী রিটানিং কর্মকর্তা মো.জাফর মিয়া। বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি আমির হুসেন মাস্টার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারি মাওলানা আতাউর রহমান, অ্যাডভোকেট নজরুল ইসলাম খান, প্রেসক্লাব সেক্রেটারি তোফায়েল রেজা সোহেল প্রমূখ। সভায় ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন, সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান খান, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব হারুণ মিয়া, বড়বাজার কমিটির সভাপতি জয়নাল আবেদীন প্রমুখ।

সুধীজনের প্রশ্নের উত্তরে পুলিশ সুপার আরো বলেন, হবিগঞ্জের দাঙ্গা নির্মূলে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দাঙ্গাবিরোধী প্লেকার্ড, ব্যানার-পোস্টার সাঁটানো হবে। স্কুল-কলেজে দাঙ্গা ও মাদকবিরোধী শিক্ষাউপকরণ টাঙানো হবে। দাঙ্গাবাজের তালিকা করা হচ্ছে। যারা দাঙ্গাকে জিইয়ে রাখে তাদের তালিকাও করা হচ্ছে। তালিকা করা হচ্ছে পঞ্চায়েত কমিটিরও।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com