বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম:
সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে ৬০ কেজি গাঁজা ও ০৫ বোতল মদ উদ্ধার পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার চুনারুঘাট উপজেলা কাঠ ব্যবসায়ী কল্যাণ সমিতির ৫১ সদস্যের কমিটি গঠন চুনারঘাট খোয়াই নদীতে ডুবে নিখোজের ২ দিন পর আব্দুল জলিলের লাশ উদ্ধার মাধবপুরে বিজিবির পৃথক অভিযান ২৯ কেজি ভারতীয় গাঁজা জব্দ চুনারুঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযান ৮টি ভারতীয় গরু ও ৫৫ কেজি গাঁজা জব্দ জ্বালানি তেল পাচার রোধে হবিগঞ্জ সীমান্তে বিজিবির কড়া নজরদারি মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক এমপি সৈয়দ মোঃ ফয়সল এর নির্দেশে চা বাগানে সুপেয় পানির ব্যবস্থা হবিগঞ্জে ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক নিহত

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এর রোগমুক্তি কামনায় জেলা আওয়ামী লীগের মিলাদ মাহফিল

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ৪ মার্চ, ২০১৯
  • ৪৬৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি ॥ বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এর রোগমুক্তি কামনায় হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার রাতে জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি’র বাসভবনে এই দোয়া এবং মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মজিদ খান এমপি’র পরিচালনায় মিলাদ পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শহীদ উদ্দিন চৌধুরী, বঙ্গবন্ধু পরিষদ হবিগঞ্জের সভাপতি এডভোকেট আবুল খায়ের, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এডভোকেট মোহাম্মদ আলী পাঠান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট সিরাজুল হক চৌধুরী, শরীফ উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক এডঃ লুৎফুর রহমান, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, উপ দপ্তর সম্পাদক এডঃ আব্দুল মোছাব্বির বকুল, উপ-প্রচার সম্পাদক এডঃ শাহ ফখরুজ্জামান, সদস্য এডঃ সৈয়দ আফজাল আলী দুদু, এডঃ সুলতান মাহমুদ, এডঃ কনক জ্যোতি সেন রাজু, মোস্তফা কামাল আজাদ রাসেল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ আব্দুল আহাদ ফারুক, হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খান, ফরহাদ হোসেন কলি, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, জেলা যুবলীগের সহ-সভাপতি শাহ মোঃ আরজু, সাংগঠনিক সম্পাদক শফিকুজ্জামান হিরাজ, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সাংগঠনিক সম্পাদক এডঃ আজিজুর রহমান সজল খান, যুবলীগ নেতা শাহ আলম সিদ্দিক, জেলা ছাত্রলীগ সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহী, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুনায়েদ আহমেদ, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী সুজাত, আবু ফয়সল, সাখাওয়াত হোসেন সেতু, মুকুল আহমেদ, কাউছার আহমেদ, আঃ রকিব রনি, আব্দুস সামাদ লাভলু। মোনাজাত পরিচালনা করেন জেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা আমিনুল হক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com