সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে ডেভিল হান্ট অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার। আজমিরীগঞ্জে শিশু সামিরুন হত্যা মামলার আসামী লিটন গ্রেপ্তার বাহুবলে পিকআপের চাপায় প্রাণ গেল পথচারীর চুনারুঘাটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তাঁতী লীগের ইউনিয়ন সভাপতি গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও পোড়াও ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে হবিগঞ্জ জেলা বিএনপির মিছিল ও সমাবেশ মাধবপুরে ঘুমন্ত অবস্থায় শিল দিয়ে স্বামীর মাথা-মুখ থেঁতলে দেওয়ার অভিযোগ হুইপ জি কে গউছের উদ্যোগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পেলেন হবিগঞ্জের ১২৪ শিক্ষার্থী হবিগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগ কার্যক্রম শুরু চুনারুঘাটে বনবিভাগের অভিযানে কাঠ ও পিকআপ জব্দ। চুনারুঘাট বাজারে মোবাইল কোর্ট পরিচালনা ও জরিমানা আদায়

শহরের পৌদ্দার বাড়ি এলাকা থেকে বিপুল পরিমান ইয়াবাসহ সেলিম গ্রেপ্তার

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ৪ মার্চ, ২০১৯
  • ৬১৪ বার পঠিত

হবিগঞ্জ সংবাদদাতা ॥ হবিগঞ্জ শহরের পৌদ্দার বাড়ি এলাকা থেকে বিপুল পরিমান ইয়াবাসহ কথিত পুলিশের সোর্স সেলিম মিয়া (৩৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-৯। এ সময় তার কাছ থেকে ২০১ পিস ইয়াবা ট্যাবলেট, দুইটি মোবাইল সেট, নগদ টাকা ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। সে শহরতলীর ২নং পুল বহুলা এলাকার মৃত মশ্বব আলীর পুত্র। গতকাল রবিবার দুপুরে র‌্যাব-৯ এর একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেফতার করে। র‌্যাব জানায়, দীর্ঘদিন ধরে সেলিম পুলিশের সোর্স পরিচয় দিয়ে ইয়াবাসহ মাদক ব্যবসা করে আসছে। বিষয়টি র‌্যাবের নজরে আসলে গতকাল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে র‌্যাব বাদী হয়ে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। রাতেই তাকে সদর থানায় সোপর্দ করা হয়। প্রসঙ্গ, গত শুক্রবার দিবাগত রাতে বিপুল পরিমান ইয়াবাসহ পুলিশের কতিপয় সদস্য সেলিমকে আটক করে রহস্যজনক কারণে ছেড়ে দেয়। এ নিয়ে স্থানীয় লোকজনের মাঝে কানাঘোষা শুরু হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com