রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে ডেভিল হান্ট অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার। আজমিরীগঞ্জে শিশু সামিরুন হত্যা মামলার আসামী লিটন গ্রেপ্তার বাহুবলে পিকআপের চাপায় প্রাণ গেল পথচারীর চুনারুঘাটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তাঁতী লীগের ইউনিয়ন সভাপতি গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও পোড়াও ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে হবিগঞ্জ জেলা বিএনপির মিছিল ও সমাবেশ মাধবপুরে ঘুমন্ত অবস্থায় শিল দিয়ে স্বামীর মাথা-মুখ থেঁতলে দেওয়ার অভিযোগ হুইপ জি কে গউছের উদ্যোগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পেলেন হবিগঞ্জের ১২৪ শিক্ষার্থী হবিগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগ কার্যক্রম শুরু চুনারুঘাটে বনবিভাগের অভিযানে কাঠ ও পিকআপ জব্দ। চুনারুঘাট বাজারে মোবাইল কোর্ট পরিচালনা ও জরিমানা আদায়

চুনারুঘাটে ডেভিল হান্ট অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার।

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ০ বার পঠিত

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : চুনারুঘাটে পুলিশের বিশেষ অভিযান ডেভিল হান্ট অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (২২ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের ইছাকুটা গ্রামে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করে চুনারুঘাট থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, ইছাকুটা গ্রামের মৃত লেবাস উল্লাহর ছেলে শেখ মোঃ ইউসুফ আলী (৪৯)। তিনি সাটিয়াজুরী ইউনিয়ন শ্রমিক লীগের সিনিয়র সহ-সভাপতি। অপরজন একই গ্রামের মৃত ইমান আলীর ছেলে ফরিদ মিয়া (৪৬)। তিনি ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক। পুলিশ সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনতে পরিচালিত বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com