রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে ডেভিল হান্ট অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার। আজমিরীগঞ্জে শিশু সামিরুন হত্যা মামলার আসামী লিটন গ্রেপ্তার বাহুবলে পিকআপের চাপায় প্রাণ গেল পথচারীর চুনারুঘাটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তাঁতী লীগের ইউনিয়ন সভাপতি গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও পোড়াও ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে হবিগঞ্জ জেলা বিএনপির মিছিল ও সমাবেশ মাধবপুরে ঘুমন্ত অবস্থায় শিল দিয়ে স্বামীর মাথা-মুখ থেঁতলে দেওয়ার অভিযোগ হুইপ জি কে গউছের উদ্যোগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পেলেন হবিগঞ্জের ১২৪ শিক্ষার্থী হবিগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগ কার্যক্রম শুরু চুনারুঘাটে বনবিভাগের অভিযানে কাঠ ও পিকআপ জব্দ। চুনারুঘাট বাজারে মোবাইল কোর্ট পরিচালনা ও জরিমানা আদায়

আজমিরীগঞ্জে শিশু সামিরুন হত্যা মামলার আসামী লিটন গ্রেপ্তার

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত

স্টাফ রিপোর্টার : আজমিরীগঞ্জে চাঞ্চল্যকর শিশু সামিরুন আক্তার (১২) হত্যা মামলার অন্যতম প্রধান সন্দেহভাজন মো. লিটন মিয়াকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গত (২০ নভেম্বর) শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার পিটুয়ারকান্দি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পিবিআই হবিগঞ্জের পুলিশ পরিদর্শক মৃনাল দেবনাথের নেতৃত্বে পরিচালিত এ অভিযানের পর আসামিকে আদালতে পাঠানো হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের প্রস্তুতি চলছে। ঘটনার বিবরণে জানা যায়, চলতি বছরের ৩০ মার্চ বিকেলে পিটুয়ারকান্দি গ্রামের সামিরুন তার বোনের বাড়ি থেকে পুরোনো বাড়িতে গিয়ে খেলার একপর্যায়ে নিখোঁজ হয়। পরদিন ১ এপ্রিল দুপুরে কুশিয়ারা নদী থেকে তার হাত-পা বাঁধা ভাসমান মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ২ এপ্রিল নিহতের বড় বোন বাদী হয়ে আজমিরীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন, যা পরবর্তীতে গত ৪ মে পিবিআইয়ের তদন্তের আওতায় আসে। তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, মামলা দায়েরের পর থেকেই লিটন আত্মগোপনে ছিলেন। এর আগে গত ২১ ও ২২ জুলাই ‘দৈনিক বাংলাদেশ মিডিয়া’য় প্রকাশিত একটি অনুসন্ধানী প্রতিবেদনেও স্থানীয়দের বক্তব্য ও তথ্য-প্রমাণের ভিত্তিতে এ ঘটনায় লিটনের সংশ্লিষ্টতার সন্দেহের বিষয়টি উঠে এসেছিল। নিহতের পরিবার ও স্থানীয়দের ধারণা, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে মরদেহ নদীতে ফেলে দেওয়া হয়েছিল। তবে বিষয়টি এখনো তদন্তাধীন রয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং এর পেছনে আর কেউ জড়িত কি না, তা জানতে এখন পিবিআইয়ের তদন্তের দিকে তাকিয়ে আছেন এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com