সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম:
শায়েস্তাগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল গ্রেফতার চুনারুঘাটে চা-শ্রমিকদের রেইনকোট বিতরণ করলেন সংসদ সদস্য এসএম ফয়সল এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ১৩ কেজি গাঁজাসহ চুনারুঘাটের ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে নবীগঞ্জে। এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের চুনারুঘাট থেকে ১২ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ২০ কেজি গাঁজা সহ চুনারুঘাট চান্দপুর চা বাগানের দুই মাদক কারবারি আটক আমু চা বাগান সরকারি বিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় প্রথম শ্রেণির ছাত্রী আহত চেকপোস্ট পরিচালনাকালে ৮৫ কেজি গাঁজা একটি নীল-হলুদ রংয়ের কার্গো ট্রাক আটক করেছে র‍্যাব ।

পঞ্চমবারের মতো বিশ্বসেরা এনজিও’র স্বীকৃতি পেলো ব্র্যাক

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৪৯৫ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : পঞ্চমবারের মতো বিশ্বসেরা এনজিও’র স্বীকৃতি পেয়েছে বাংলাদেশের বৃহত্তম বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক।
গতকাল বুধবার বিশ্বের সেরা ৫শ’এনজিও’র তালিকা প্রকাশ করে সুইজারল্যান্ডের জেনেভাভিত্তিক স্বাধীন গণমাধ্যম সংস্থা ‘এনজিও অ্যাডভাইজার’।
২০১১ সাল থেকে ‘টপ ফাইভ হান্ড্রেড এনজিওস অফ দ্য ওয়ার্ল্ড’ নামে এই র‌্যাংকিং করে আসছে এনজিও অ্যাডভাইজার। সংঘাত ও দুর্যোগপূর্ণ জায়গায় সাশ্রয়ী ও কার্যকর কর্মসূচি গ্রহণের জন্য ব্র্যাক টানা চতুর্থবার এবং সব মিলিয়ে পঞ্চমবারের মতো এই স্বীকৃতি পেলো।
ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদ বলেন, ‘আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাগুলোর মধ্যে ব্র্যাক আবারও প্রথম স্থান অধিকার করায় আমি অত্যন্ত আনন্দিত। এজন্য আমাদের সহকর্মী, অংশীদার ও সহযোগীদের আন্তরিক অভিনন্দন জানাই। আমাদের সকলের ঐকান্তিক নিষ্ঠা ও ধারাবাহিক কাজের মাধ্যমে এই সাফল্য অর্জিত হয়েছে’। ব্র্যাকের নির্বাহী পরিচালক ডা. মুহাম্মাদ মুসা বলেন, ‘এই মর্যাদা বিশ্বজুড়ে ব্র্যাক পরিবারের সকল সদস্যের অর্জন। আমাদের মূল শক্তি হচ্ছে তারা, যাদের নিয়ে আমরা ৪৭ বছর ধরে কাজ করছি। সেইসঙ্গে স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক যেসব সংস্থা আমাদের সহযোগী, এই অর্জন তাদেরও। অগ্রগতির সুফল যতদিন না প্রতিটি মানুষ সমভাবে ভোগ করবে, ততদিন আমাদের সংগ্রাম চলবে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com