শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরণের সহযোগীতা করা হবে– প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন মাধবপুরে শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে নতুন চারতলা ভবনের নির্মাণকাজ উদ্বোধন বিজিবির অভিযানে ৯ মাসে ৯৩১ কোটি টাকার চোরাচালান জব্দ হবিগঞ্জ সদর হাসপাতালে বাড়ছে শিশু রোগীর চাপ ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন সভাপতি নাজিম উদ্দিন শামসু হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ২০ কেজি গাঁজা ও ০১ বোতল বিদেশী মদসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। চুনারুঘাটে সীমানার বাইরে বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতির দুই দিন উৎসবে আসছেন যারা, যে আয়োজন হবিগঞ্জ ৫৫ বিজিবি’র পৃথক অভিযানে প্রায় ৭ লক্ষ ২৯ হাজার টাকা মূল্যের ভারতীয় গরু ও মদ জব্দ* হবিগঞ্জের চুনারুঘাট থেকে ৪৭ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরণের সহযোগীতা করা হবে– প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ১ বার পঠিত

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি।। দীর্ঘ তিন যুগেরও বেশি সময় ধরে সুন্দরের সাধনা ও গণমানুষের সাংস্কৃতিক জাগরণের প্রত্যয় নিয়ে চলা ঐতিহ্যবাহী সংগঠন -চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদ এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং দুই দিনব্যাপী বৈচিত্র্য উৎসব বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। চুনারুঘাট উপজেলা পরিষদ মাঠে এ বর্ণাঢ্য উৎসবের আয়োজন করা হয়।
শিল্প-সংস্কৃতি-সংগ্রাম আমাদের মুক্তির অভিযাত্রা- এই স্লোগানকে সামনে রেখে পাহাড় ও সমতলের ঐতিহ্যকে ধারণ করে আয়োজিত এই উৎসবে পাহাড়ি-সমতলের সব সম্প্রদায়ের মানুষের মিলনমেলা ঘটে। চুনারুঘাটে বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির বন্ধন দৃঢ় করাই ছিল এই আয়োজনের অন্যতম মূল লক্ষ্য।
পরিষদের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক সাংবাদিক সালেহ উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, চুনারুঘাটে সাহিত্য ও সংস্কৃতি উন্নয়নে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সবধরণের সহয়োগীতা করা হবে। তিনি আরও বলেন একটি মহল দেশে অরাজকতা সৃষ্টি করতে চায় আমারা সকলে সাংস্কৃতি চর্চার মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে থাকবো। চুনারুঘাট উপজেলাকে সারাদেশের মধ্যে অন্যতম একটি পাইলট প্রকল্প হিসেবে চুনারুঘাটকে সাহিত্য সংস্কৃতি পরিষদের সাংস্কৃতিক চর্চার বিস্তার ঘটানো হবে।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি, হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এস. এম. ফয়সল, হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ এবং অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাশেদুল হক চৌধুরী। সংগঠনের সাধারণ সম্পাদক সুপ্রিয় পালের পরিচালনায় অন্যান্যদের মধ্যে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী,সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান,সাবেক মেয়র নাজিম উদ্দীন শামছু, হবিগঞ্জ জজকোর্টের পিপি মোহাম্মদ আবদুল হাই,সাংবাদিক চন্দন কুমার বর্মন, সিনিয়র আইনজীবী এডভোকেট এনামুল হক সেলিম, চুনারুঘাট থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ ফারুক উদ্দিন,উপজেলা যুবদলের আহবায়ক এডভোকেট মোজাম্মেল হক চৌধুরী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সফিক মিয়া,প্রথম যুগ্ন আহবায়ক সৈয়দ আবু নাঈম হালিম, সমাজসেবক নাসির উদ্দিন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজাদ তালুকদার, আমিনুল ইসলাম সুজন, চুনারুঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুর রহমান আরিফ,যুগ্ন আহবায়ক শাহ নেওয়াজসহ উপদেষ্টা ও কার্যকরী কমিটির সদস্যসহ স্থানীয় সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
দুই দিনব্যাপী আয়োজনের প্রথম দিন ১ অক্টোবর বিকেলে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুতুল তৈরি, কেক কাটা ও আনন্দঘন পরিবেশে সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে কর্মসূচির শুভ সূচনা করা হয়।
দ্বিতীয় দিন ২ অক্টোবর দুপুরে এসো, রঙিন করি মুখ’ কর্মসূচির পর জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। বিকেলে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী বাহা ও মণিপুরী নৃত্য, ত্রিপুরাদের হোজাগিরি এবং সিলেটের ঐতিহ্যবাহী ধামাইল, ঝুমুর ও সমবেত নৃত্য পরিবেশিত হয়। আলোচনা সভা ও পুরস্কার বিতরণী শেষে সন্ধ্যায় পরিবেশিত হয় চন্দ্রাবতী রচিত বিখ্যাত নাটক ‘মলুয়া’। সবশেষে প্রখ্যাত শিল্পী লাভলী দেবের মনোজ্ঞ সংগীতানুষ্ঠান ও গাজীর গীত পরিবেশনার মধ্য দিয়ে দুদিনব্যাপী উৎসবের সফল সমাপ্তি ঘটে।
উল্লেখ্য, ১৯৮৯ সালের ১ অক্টোবর যাত্রা শুরু করা এই সাংস্কৃতিক সংগঠনটি দীর্ঘ পথচলায় সমাজ, মানুষ ও মহান মুক্তিযুদ্ধের আদর্শের প্রতি দায়বদ্ধ থেকে অপসংস্কৃতির বিরুদ্ধে কাজ করে আসছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com