শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জ জেলা জামায়াতের পুনরায় আমীর নির্বাচিত হলেন কাজী মাওলানা মুখলিছুর রহমান চুনারুঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝালমুড়ি বিক্রেতা হৃদয়ের মর্মান্তিক মৃত্যু চুনারুঘাটে  ৩৩.৫ কেজি গাঁজাসহ মাদক কারবারী আটক সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি ছাড়লেন চুনারুঘাটের ফজলুল করিম চুনারুঘাটের তাসনিম পেলেন ৫৮ লাখ টাকার শিক্ষাবৃত্তি, উচ্চশিক্ষার সুযোগ এশিয়ান ইউনিভার্সিটিতে মাধবপুরে শিশুদের সঙ্গে মেঝেতে বসে পাঠদান করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ নিখোঁজের সাড়ে ৩ বছর পর সেফটিক ট্যাংকে পওয়া গেল মহব্বত আলীর ক/ঙ্কা/ল। স্বামী স্ত্রীসহ আটক ৪ চুনারুঘাটে প্রধান শিক্ষক আইয়ূব আলীকে অবসর জনিত বিদায় সংবর্ধনা হবিগঞ্জ ৫৫ বিজিবি’র গত ২৪ ঘণ্টায় পৃথক তিনটি অভিযানে দেড় লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় গাঁজা, মদ, বিয়ার এবং বাংলাদেশি মশার কয়েল জব্দ,,, বাহুবলের মিরপুর সিটকো সিএনজি পাম্প কর্তৃপক্ষের হামলায় মৃত্যু পথযাত্রী চুনারুঘাটের নোহা গাড়ি চালক আব্দুল আজিজ।

চুনারুঘাটে সীমানার বাইরে বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৬ বার পঠিত

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি।। হবিগঞ্জের চুনারুঘাটে বালুমহালের নির্ধারিত সীমানার বাইরে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টা ৪৫ মিনিটের দিকে রাজার বাজার বালুমহালের আশ্রাফপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এ সময় রাজার বাজার ব্রিজের এক কিলো মিটারের মধ্যে এবং বালুমহালের নির্ধারিত সীমানার বাইরে থেকে বালু উত্তোলনরত অবস্থায়—উত্তর নরপতি এলাকার সিরাজ মিয়ার ছেলে সাহেব আলীকে (৩৫) আটক করা হয়।

আটক ব্যক্তি জানান, তিনি বালুমহালের সীমানার বাইরে থেকে বালু উত্তোলনের বিষয়টি অবগত ছিলেন না। পরে বালুমহালের নির্ধারিত সীমানার বাইরে বালু উত্তোলনের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

আটক ব্যক্তি তাৎক্ষণিকভাবে অর্থদণ্ডের টাকা পরিশোধ করায় তাকে ছেড়ে দেওয়া হয়। একই সঙ্গে সংশ্লিষ্টদের বালুমহালের নির্ধারিত সীমানার মধ্যে থেকে বালু উত্তোলন এবং গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে কঠোরভাবে সতর্ক করা হয়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ মোঃ তৌফিক আনোয়ার , জনস্বার্থে, পরিবেশ রক্ষা এবং গুরুত্বপূর্ণ স্থাপনা সুরক্ষায় চুনারুঘাট উপজেলার বিভিন্ন স্থানে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com