সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে ডেভিল হান্ট অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার। আজমিরীগঞ্জে শিশু সামিরুন হত্যা মামলার আসামী লিটন গ্রেপ্তার বাহুবলে পিকআপের চাপায় প্রাণ গেল পথচারীর চুনারুঘাটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তাঁতী লীগের ইউনিয়ন সভাপতি গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও পোড়াও ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে হবিগঞ্জ জেলা বিএনপির মিছিল ও সমাবেশ মাধবপুরে ঘুমন্ত অবস্থায় শিল দিয়ে স্বামীর মাথা-মুখ থেঁতলে দেওয়ার অভিযোগ হুইপ জি কে গউছের উদ্যোগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পেলেন হবিগঞ্জের ১২৪ শিক্ষার্থী হবিগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগ কার্যক্রম শুরু চুনারুঘাটে বনবিভাগের অভিযানে কাঠ ও পিকআপ জব্দ। চুনারুঘাট বাজারে মোবাইল কোর্ট পরিচালনা ও জরিমানা আদায়

চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতির দুই দিন উৎসবে আসছেন যারা, যে আয়োজন

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৬ বার পঠিত

জামাল হোসেন লিটন, চুনারুঘাট (হবিগঞ্জ)।। চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতি পরিষদের উদ্যোগে দুই দিন ব্যাপী বৈচিত্র্যের উৎসবের আয়োজন করা হয়েছে। আগামী বৃহস্পতিবার (১ অক্টোবর) ও শুক্রবার (২ অক্টোবর) উপজেলা পরিষদ মাঠে মাঠে এ বৈচিত্র্যের উৎসবের আয়োজন করা হয়েছে। উৎসবে থাকছে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী পরিবেশনা-ধামালি, চুনারুঘাটের পরিবেশনায় সিলেটের ধামাইল, সমবেত নৃত্য, নাটক, সংগীত, গাজীর গীত; কবিতাকণ্ঠ চুনারুঘাট ও পদপে আবৃত্তি পরিষদ হবিগঞ্জের আবৃত্তি অনুষ্ঠান, বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা আয়োজন।

উৎসবে থাকছে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী পরিবেশনা; ধামালি চুনারুঘাটের পরিবেশনায় সিলেটের ধামাইল, সমবেত নৃত্য, নাটক, সংগীত, গাজীর গীত; কবিতাকণ্ঠ চুনারুঘাট ও পদপে আবৃত্তি পরিষদ হবিগঞ্জের আবৃত্তি অনুষ্ঠান, বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা আয়োজন। এর মধ্যে প্রথম দিন (বৃহস্পতিবার) বিকেল ৪টা ১ মিনিটে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও ৫ টা ১ মিনিটে ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও পুতুল তৈরির আয়োজনের কথা রয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।

বিশেষ অতিথি হিসেবে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ও হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এস. এম. ফয়সল উপস্থিত থাকবেন।

এছাড়া দ্বিতীয় দিন (শুক্রবার) বেলা ২ টা ৩১ মিনিটে এসো, রঙিন করি মুখ, বিকেল ৩টা ০১ মিনিটে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা ও পরিষদের পতাকা উত্তোলন, বিকেল ৩ টা ১৫ মিনিটে ধামাইল, ঝুমুর, সাঁওতালদের বাহা, মণিপুরী ত্রিপুরাদের হোজাগিরি ও সমবেত ন”ত্য পরিবেশনা করা হবে। এছাড়া বিকেল ৪ টা ৩০ মিনিটে ৩৭ বছর পূর্তি ও জন্মোৎসব উপলক্ষ্যে মূল আলোচনা সভা, বিকেল ৫ টা ৫১ মিনিটে পুরস্কার বিতরণী, সন্ধ্যা ৬ টা ১ মিনিটে নাটক-চন্দ্রাবতী রচিত ‘মলুয়া’, সন্ধ্যা ৭ টা ৩১ মিনিটে অনুষ্ঠিত হবে প্রখ্যাত শিল্পী লাভলী দেবের পরিবেশনায় সংগীতানুষ্ঠান ও গাজীর গীত।

এতে উপস্থিত থাকবেন নিউ এজ-এর সম্পাদক নূরুল কবীর, জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ ও পুলিশ সুপার মো. তারেক মাহমুদ।

উল্লেখ্য, চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদ দীর্ঘ তিন যুগেরও বেশি সময় ধরে সুন্দরের সাধনা, সাংস্কৃতিক জাগরণ ও গণমানুষের সংস্ক”তিচর্চার প্রত্যয় নিয়ে কাজ করে আসছে। ১৯৮৯ সালের ১ অক্টোবর যে সাংস্কৃতিক অভিযাত্রার সূচনা হয়েছিল, সেটি এখন গৌরবময় ৩৭ বছর পূর্ণ করল।

পরিষদের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী স্মরণীয় করে রাখতে পাহাড়, সমতল ও ঐতিহ্যসমৃদ্ধ চুনারুঘাটের বহুমাত্রিক সংস্কৃতিকে ধারণ করে দুই দিনব্যাপী ‘বৈচিত্র্যের উৎসব’-এর আয়োজন করা হয়েছে।

চুনারুঘাটে বসবাসকারী ৫১টি ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সকল সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতি ও মিলনের বন্ধন দৃঢ় করাই এ উৎসবের প্রত্যয় বলে জানিয়েছেন আয়োজকরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com