বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবকে রাজসিক সংবর্ধনা দিলেন সৈয়দ মুশফিক আহমেদ চুনারুঘাটে অবৈধ মাটি কাটায় এক্সক্যাভেটর ভাঙচুর, তেল বিক্রেতাকে জরিমানা মাধবপুরে অলি উল্লাহর মৃত্যুতে শোক জানালেন এমপি ফয়সল চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ কুলাউড়ায় উপজেলা পর্যায়ে কলেজ স্তরের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন লংলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম শায়েস্তাগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল গ্রেফতার চুনারুঘাটে চা-শ্রমিকদের রেইনকোট বিতরণ করলেন সংসদ সদস্য এসএম ফয়সল

হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবকে রাজসিক সংবর্ধনা দিলেন সৈয়দ মুশফিক আহমেদ

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত

স্টাফ রিপোর্টার: বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব আহমেদ আলী মুকিবকে সংবর্ধনা দেওয়া হয়েছে। হবিগঞ্জ সচেতন নাগরিক সমাজের উদ্যোগে এবং জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী সৈয়দ মুশফিক আহমেদের ব্যবস্থাপনায় এ সংবর্ধনার আয়োজন করা হয়।

গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে হবিগঞ্জ শহরের চিলড্রেন পার্কে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. আবদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব আহমেদ আলী মুকিব। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও অনুষ্ঠানের আয়োজক সৈয়দ মুশফিক আহমেদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সভাপতি শফিকুর রহমান ফারছু, জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা অ্যাডভোকেট অহীন্দ্র দত্ত চৌধুরী, চুনারুঘাট উপজেলার সাবেক চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, অ্যাডভোকেট শামসু মিয়া চৌধুরী, হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুজ জাহের, হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম জুয়েল, জেলা ড্যাব সভাপতি ডা. আহমুদুর রহমান আব্দাল, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট কামাল উদ্দিন আহমেদ সেলিম, জেলা রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক মো. আব্বাস উদ্দিন, রাগীব-রাবেয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. এনামুল হক, ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. শামসুল হুদা ও অ্যাডভোকেট রহমতে এলাহি।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সদস্য আমিনুল ইসলাম বাবুল, মো. কোহিনূর আলম ও মো. জিল্লুর রহমান, বিশিষ্ট সমাজকর্মী আব্দুল বাতেন চৌধুরী জাকি, ওয়াহিদুজ্জামান, জামিউর রহমান জামু, ক্রিকেট খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি ইব্রাহিম খলিল সোহেল, আরিফে রাব্বানী টিটু, মো. তৌফিকুল ইসলাম, রুমেল চৌধুরী, শেখ ফেরদৌস, হেলাল মূর্শেদ, মো. আলমগীর মিয়া, হুমায়ুন আহমেদ সুমন, রাসেল মোল্লা, শেখ সাদ্দামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুশাসনের জন্য নাগরিক—সুজনের সিনিয়র সহসভাপতি রোটারিয়ান মহসিন আহমেদ ও শামসুল তালুকদার জুয়েল।

সংবর্ধিত অতিথির বক্তব্যে আহমেদ আলী মুকিব বলেন, ‘হবিগঞ্জবাসীর উন্নয়নের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। আমার সাধ্যমতো হবিগঞ্জের উন্নয়নে কাজ করে যাব।’

অনুষ্ঠানে হবিগঞ্জ সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে আহমেদ আলী মুকিবকে সম্মাননা স্মারক প্রদান করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও আগামী পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী সৈয়দ মুশফিক আহমেদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com