শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ চুনারুঘাটে বিএসএফের অবৈধ পুশইনের প্রতিবাদে ১১ দলীয় ঐক্য জোটের মানববন্ধন চুনারুঘাটে মাদকবিরোধী যৌথ অভিযানে নারী আটক, ৬ মাসের কারাদণ্ড চুনারুঘাট সীমান্তে পুশ-ইন প্রতিরোধে সতর্ক অবস্থানে ৫৫ বিজিবি

চুনারুঘাট পাল সুইটস নামে এক মিষ্টির দোকানে তেলাপোকা ও ইদুর জরিমা

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৯
  • ১৯৬৫ বার পঠিত

নুর উদ্দিন সুমন : ”ইদুর থাকাটা স্বাভাবিক, দোকানে ইদুর থাকবেই” এমনটাই দাবি করলেন চুনারুঘাট বাজারের পাল সুইটস নামে এক মিষ্টির দোকানের মালিক। মঙ্গলবার দুপুরে র‌্যাব-৯ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক যৌথ অভিযান পরিচালনাকালে দোকানে মারাত্বক অস্বাস্থ্যকর পরিবেশ এবং অসংখ্য তেলাপোকা ও ইদুর পাওয়া গেলে এমনটাই দাবি করেন প্রদীপ্ত পাল নামের ওই ব্যবসায়ী। অভিযান চলাকালে দেখা যায় মেঝেতে রেখে অস্বাস্থ্যকর ভাবে তৈরী হচ্ছে মিষ্টি, তৈরীকৃত খাবারে ছিল না কোন ঢাকনা, ঢাকানাহীন খাবারের উপর ঝুলানো ছিল পরিধেয় নোংড়া কাপড়, পঁচাবাসী ও দুর্গন্ধ ছিল চারপাশে।এসময় প্রতিষ্ঠানটিতে পঁচাবাসী দই ও মিষ্টান্ন এবং মিষ্টির পেকেটের অতিরিক্ত ওজন পাওয়া যায়। তবে এ সবকিছুকেই স্বাভাবিক বলে দাবী করছেন ওই অসাধু ব্যবসায়ী। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৩ ধারায় প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং পরবর্তিতে আর এমন অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন করবে না বলেও মুচলেখা নেওয়া হয়। একইদিনে চুনারুঘাটের আরো দুই ইটভাটাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৯ ধারায় ২০ হাজার করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। ইটভাটাগুলোতে তৈরীকৃত ইটে দৈর্ঘ্য ও পরিমাপে কারচুপির প্রমাণ পাওয়া যায়। অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সার্বিক সহয়তায় ছিলেন কোম্পানী কমান্ডার এএসপি মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে র‌্যাব-৯ এর একটি টিম। অভিযান চলাকালে অধিদপ্তরের পক্ষ থেকে ভোক্তা অধিকার আইন বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে উপস্থিত জনসাধারণের মাঝে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com