স্টাফ রির্পোটার: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ও একটি হামলা মামলার আসামিসহ মোট ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলামের দিকনির্দেশনায় বৃহস্পতিবার রাতব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, অভিযানে বিভিন্ন মামলার ১২ জন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে একজন সাজাপ্রাপ্ত আসামিও রয়েছেন। গ্রেপ্তাররা হলেন- পাভেল মিয়া, স্বপন মিয়া, সাজাপ্রাপ্ত আসামি আব্দুল ছালাম, শাহিদ মিয়া, শাহিন মিয়া, জরিনা খাতুন, মাহিদ মিয়া, আরিফ মিয়া, কাজল মিয়া, ছোটন মুন্ডা, রাসেল ও জয়নাল মিয়া।
এ ছাড়া চলিতার আব্দা গ্রামের হাবিবুর রহমানকে কুপিয়ে জখম ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- কাওসার মিয়া (৩৮), ফরিদ মিয়া (৩২), শাহজাহান মিয়া (৪৫), দুলাল মিয়া (৩৩) ও জয়নাল মিয়া (২৮)। তারা সবাই উপজেলার শানখলা ইউনিয়নের দুবাড়িয়া গ্রামের বাসিন্দা।
চুনারুঘাট থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ১৭ জনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে পাঠানো হয়েছে। অপরাধ নিয়ন্ত্রণ, পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও পুলিশ জানায়।
Leave a Reply