স্টাফ রিপোর্টার: মাধবপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা-২০২৫-এ উত্তীর্ণ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (আজ) সকাল ১১টায় উপজেলায় এক অনুষ্ঠানে এ পুরস্কার বিতরণী আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি আমিনুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান এবং তাদের মেধা বিকাশে অভিভাবক ও শিক্ষকদের সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। পরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়।
এ সময় উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
Leave a Reply