বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
আমু চা বাগান সরকারি বিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় প্রথম শ্রেণির ছাত্রী আহত চেকপোস্ট পরিচালনাকালে ৮৫ কেজি গাঁজা একটি নীল-হলুদ রংয়ের কার্গো ট্রাক আটক করেছে র‍্যাব । জাপানে এলএনজি ও প্রিপেইড মিটার নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক জাপান সরকারের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধির ফলপ্রসূ আলোচনা পিকআপ গাড়িতে মাদক বহন, ৫২ কেজি গাঁজাসহ মাধবপুরের কমলাপুর গ্রামের ১ মাদক কারবারী গ্রেফতার হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র

হবিগঞ্জে বিজিবির অভিযানে ৭৮ কেজি ভারতীয় গাঁজা ও ৪৭ বোতল মদ জব্দ

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৭৩ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলার সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৫ ব্যাটালিয়নের মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে ৭৮ কেজি ভারতীয় গাঁজা এবং ৪৭ বোতল মদ জব্দ করা হয়েছে। এসব মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৪৩ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি। বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় গত ২৫ অক্টোবর রাতে অভিযান চালানো হয়। ওই সময় তেলিয়াপাড়া এলাকায় শূন্য লাইনের কাছের ঝোপঝাড় থেকে মালিকবিহীন অবস্থায় ৭৬ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়। অন্যদিকে, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার গুটিবাড়ী এবং সিন্দুরখান বিওপি’র বিশেষ টহলদল একই দিন পৃথক দুটি অভিযানে ৪৭ বোতল ভারতীয় মদ ও ২ কেজি গাঁজা উদ্ধার করে। হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, “যেকোনো ধরনের মাদক পাচারকারী ও চোরাকারবারীদের বিরুদ্ধে বিজিবি সবসময় শক্ত অবস্থানে রয়েছে। সীমান্ত সুরক্ষা ও মাদক প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।” তিনি আরও বলেন, “বিজিবি দেশের সীমান্ত সুরক্ষাসহ মাদক ও চোরাচালান প্রতিরোধে নিরলসভাবে কাজ করছে। পাশাপাশি সীমান্তবর্তী জনগণকে সামাজিকভাবে মাদক বিরোধী আন্দোলনে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।” জব্দকৃত মাদকদ্রব্যগুলো আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, হবিগঞ্জে জমা দেওয়ার কার্যক্রম চলছে বলে জানিয়েছে বিজিবি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com