বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
আমু চা বাগান সরকারি বিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় প্রথম শ্রেণির ছাত্রী আহত চেকপোস্ট পরিচালনাকালে ৮৫ কেজি গাঁজা একটি নীল-হলুদ রংয়ের কার্গো ট্রাক আটক করেছে র‍্যাব । জাপানে এলএনজি ও প্রিপেইড মিটার নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক জাপান সরকারের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধির ফলপ্রসূ আলোচনা পিকআপ গাড়িতে মাদক বহন, ৫২ কেজি গাঁজাসহ মাধবপুরের কমলাপুর গ্রামের ১ মাদক কারবারী গ্রেফতার হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র

মালয়েশিয়ায় স্বর্ণ পদকপ্রাপ্ত লাবিবসহ উদ্ভাবকদের সংবর্ধনা প্রদান

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ৭৪ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলায় বিজ্ঞানচর্চা ও তরুণ উদ্ভাবকদের সাফল্যকে সম্মান জানাতে উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব, হবিগঞ্জ আয়োজন করেছে এক বিশেষ সংবর্ধনা ও সম্মাননা অনুষ্ঠান। আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ে অসামান্য সাফল্য অর্জন করায় হবিগঞ্জের দুই কৃতি তরুণকে সংবর্ধনা দিয়েছে উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব, হবিগঞ্জ। মালয়েশিয়ায় ৭ম ডওঈঊ ২০২৫-এ স্বর্ণপদক বিজয়ী লাবিব ইসলাম ২০২৫-এর জাতীয় কুইজ চ্যাম্পিয়ন বর্ণ মোদক জিৎ-কে এই বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়। গতকাল বুধবার (২২ অক্টোবর) আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. মোঃ ফরিদুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে ড. ফরিদুর রহমান বলেন, “হবিগঞ্জের তরুণরা আন্তর্জাতিক মঞ্চে দেশের মুখ উজ্জ্বল করছে। এই ধরনের উদ্যোগ তরুণদের বিজ্ঞানচর্চা ও উদ্ভাবনে অনুপ্রাণিত করবে। জেলা প্রশাসন সবসময় তাদের পাশে থাকবে।” অনুষ্ঠানে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জেলা প্রশাসককে “আজীবন উপদেষ্টা সম্মাননা” প্রদান করা হয়। উদ্ভাবনী বিজ্ঞান ক্লাবের উপদেষ্টা ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাবা পাপিয়া আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোহাম্মদ মোশাহিদ মজুমদার। মোহাম্মদ মোশাহিদ মজুমদার বলেন, “বিজ্ঞানচর্চা ও উদ্ভাবনই ভবিষ্যতের মূল চাবিকাঠি। এই সংবর্ধনা আমাদের তরুণদের আন্তর্জাতিক মানের প্রতিযোগিতায় অংশগ্রহণে প্রেরণা যোগাবে।” সভাপতির বক্তব্যে জনাবা পাপিয়া আক্তার বলেন, “উদ্ভাবনী বিজ্ঞান ক্লাবের মাধ্যমে আমরা হবিগঞ্জের প্রতিটি মেধাবী তরুণকে সুযোগ দিতে চাই। আজকের এই সংবর্ধনা আরও শিক্ষার্থী ও উদ্ভাবককে আন্তর্জাতিক মঞ্চে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।” অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন হবিগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ জহিরুল ইসলাম, শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক চুনু মিয়া, লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের সিলেট বিভাগীয় প্রধান মোহাম্মদ নূর উদ্দিন, পিটিআই জামে মসজিদের ইমাম হাফেজ মোহাম্মদ তাজুল ইসলাম এবং উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব, বাহুবল শাখার সভাপতি মিনজাব ছাহাম।
অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক, সাংবাদিক ও ক্লাবের বিভিন্ন স্তরের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com