বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
চেকপোস্ট পরিচালনাকালে ৮৫ কেজি গাঁজা একটি নীল-হলুদ রংয়ের কার্গো ট্রাক আটক করেছে র‍্যাব । জাপানে এলএনজি ও প্রিপেইড মিটার নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক জাপান সরকারের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধির ফলপ্রসূ আলোচনা পিকআপ গাড়িতে মাদক বহন, ৫২ কেজি গাঁজাসহ মাধবপুরের কমলাপুর গ্রামের ১ মাদক কারবারী গ্রেফতার হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত

অলিপুরে হাইওয়ে পুলিশের অভিযানে ৩৩ লাখ টাকার জিরা উদ্ধার ॥ আটক ১

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ৭৮ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অধীন অলিপুর ক্যাম্পের পুলিশ অভিযান চালিয়ে ২২০ বস্তা ভারতীয় জিরা আটক করেছে। প্রতিটি বস্তায় রয়েছে ৩০ কেজি জিরা, যার বাজারমূল্য প্রতি কেজি ৫০০ টাকা হিসেবে প্রায় ৩৩ লাখ টাকার জিরা জব্দ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে যশোর ট-১১-৪১-৮৯ নম্বরের একটি ট্রাক অলিপুর চেকপোস্টে পৌঁছালে হাইওয়ে পুলিশ সন্দেহজনক মনে করে তল্লাশি চালায়। এ সময় ট্রাকভর্তি জিরা উদ্ধার করা হয়। ট্রাকের চালক সাহাবুদ্দিন (২৩) কে ঘটনাস্থল থেকে আটক করে পুলিশ হেফাজতে নিয়েছে। তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তিনি ভাড়ায় ট্রাক চালান, পণ্যের মালিকানা সম্পর্কে বিস্তারিত কিছু জানেন না। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, জব্দকৃত জিরা বিদেশি বলে ধারণা করা হচ্ছে এবং এ বিষয়ে শুল্ক আইন অনুযায়ী মামলা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com