শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ চুনারুঘাটে বিএসএফের অবৈধ পুশইনের প্রতিবাদে ১১ দলীয় ঐক্য জোটের মানববন্ধন চুনারুঘাটে মাদকবিরোধী যৌথ অভিযানে নারী আটক, ৬ মাসের কারাদণ্ড চুনারুঘাট সীমান্তে পুশ-ইন প্রতিরোধে সতর্ক অবস্থানে ৫৫ বিজিবি

মাধবপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে ৪ নারী আটক

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ৮৬ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার ধর্মঘর সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশী ৪ নার অবৈধভাবে ভারতে প্রবেশের সময় বিজিবি টহল তাদের আটক করেছেন। গতকাল সোমবার সকালে মালঞ্চপুর এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। তারা হলেন, নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার লাউতলী গ্রামের মৃত আব্দুল হকের মেয়ে বিবি জহুরা (৩৯), মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার আড়াইলিয়া গ্রামের মিহেনুল্লা ব্যাপারীর মেয়ে মিনারা আক্তার (২৬), নেত্রকোনা জেলার মদন উপজেলার মদন দক্ষিণপাড়ার গ্রামের শিকুল ইসলামের মেয়ে ঝর্ণা আক্তার (১৯), কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার রসুলপুর গ্রামের শরীফ মিয়ার মেয়ে ফারজানা আক্তার শৈলী (২২)। বিজিবি জানায়, অনুপ্রবেশকারী ৪ বাংলাদেশী নারী ভারতের কোলকাতায় গৃহকর্মীর কাজের সন্ধানে মাধবপুর উপজেলার মালঞ্চপুর গ্রামের মানব পাচারকারী মোঃ কামাল মিয়া (৪০) ও নিজনগর গ্রামের মোঃ লিটন মিয়ার (৩৫) সহযোগিতায় অবৈধভাবে ভারতে গমনের সময় ধর্মঘর বিওপির টহলদলের নিকট তারা ধৃত হয়। ৪ নারী জনপ্রতি দালালকে ১২ হাজার করে ৪৮ হাজার টাকা দেন। ২৫ বিজিবি ব্যাটালিয়ন ধর্মঘর কোম্পানি কমান্ডার সিদ্দিকুর রহমান জানান, আটক ৪ নারীকে মাধবপুর সোপর্দ করে তাদর নামে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com