বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ সুরমা চা বাগানে তলব বন্ধ: মানবিক সংকটে শ্রমিকরা, পাশে দাঁড়ালেন এমপি পুত্র সৈয়দ শাফকাত আহমেদ। বিএনপি শুধু সংস্কার চায় না, এর বাস্তবায়ন ও করবে: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রী মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, তেল লুটপাট করতে স্থানীয়দের ভিড় সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সোনাই নদীতে অবৈধ বালু উত্তোলন বেড়েই চলেছে: প্রশাসনের হস্তক্ষেপ কামনায় খোলা চিঠি হবিগঞ্জে তারেক রহমানের ঈদ উপহার পেলেন যুবদল নেতাকর্মী ও শহীদ পরিবার সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে দুই লক্ষাধিক টাকা মূল্যের ৭০ বোতল ভারতীয় মদ এবং ৩০ কেজি গাঁজা উদ্ধার। শায়েস্তাগঞ্জে হেডফোনে গান শুনে পথ চলার সময় ট্রেনের ধাক্কায় নারী নিহত সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে ৬০ কেজি গাঁজা ও ০৫ বোতল মদ উদ্ধার

মাধবপুরে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল বৃদ্ধার

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ৯০ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলায় সিলেটগামী ‘কালিনী এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক বৃদ্ধা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার নোয়াপাড়া রেলস্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। নোয়াপাড়া রেলস্টেশন মাস্টার মো. মনির মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পর পর খবর পেয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সোহাগ মিয়া বলেন, আমরা মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। এখন পর্যন্ত নিহত বৃদ্ধার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) নিহত নারীর আঙ্গুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) নিয়ে পরীক্ষা করেছে, তবে তারা জানিয়েছে- পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এক পর্যায়ে আইনি প্রক্রিয়া শেষে নিহত বৃদ্ধার মরদেহ মানবিক সংগঠন আঞ্জুমানে মফিদুল ইসলামের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com