রবিবার, ২১ জুন ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ চুনারুঘাটে বিএসএফের অবৈধ পুশইনের প্রতিবাদে ১১ দলীয় ঐক্য জোটের মানববন্ধন চুনারুঘাটে মাদকবিরোধী যৌথ অভিযানে নারী আটক, ৬ মাসের কারাদণ্ড চুনারুঘাট সীমান্তে পুশ-ইন প্রতিরোধে সতর্ক অবস্থানে ৫৫ বিজিবি

বাহুবলে ট্রাক ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, দুই চালক আহত

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ৮৩ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে ঢাকা সিলেট মহাসড়কের মহিষদুলং নামক স্থানে ট্রাক ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই গাড়ির চালক গুরুতর আহত হয়েছে। গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের মহিষদুলং নামক স্থানে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার আড়পাড়া গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে ট্রাক চালক হারুন হোসেন (৪০) ট্রাক নিয়ে সিলেট যাচ্ছিলেন। এসময় ভোলা জেলার দক্ষিণ আইশা উপজেলার মাঝেরচর গ্রামের আব্দুল আলীর ছেলে শামীম আহমেদ (২৮) সিলেট থেকে চেড়ে আসা কাভার্ড ভ্যান নিয়ে ঢাকা যাচ্ছিলেন। দুটি গাড়ি বাহুবল উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের মহিষদুলং নামক স্থানে আসামাত্রই দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় আশপাশের লোকজন এগিয়ে এসে আহত অবস্থায় ট্রাক চালক হারুন হোসেন ও কাভার্ড ভ্যান চালক শামীম আহমেদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করানো হয়। বর্তমানে তারা দুজনই মোটামুটি সুস্থ আছেন বলে জানিয়েছেন ট্রাক চালক হারুন হোসেন ও কাভার্ড ভ্যান চালক শামীম আহমেদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com