মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ সুরমা চা বাগানে তলব বন্ধ: মানবিক সংকটে শ্রমিকরা, পাশে দাঁড়ালেন এমপি পুত্র সৈয়দ শাফকাত আহমেদ। বিএনপি শুধু সংস্কার চায় না, এর বাস্তবায়ন ও করবে: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রী মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, তেল লুটপাট করতে স্থানীয়দের ভিড় সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সোনাই নদীতে অবৈধ বালু উত্তোলন বেড়েই চলেছে: প্রশাসনের হস্তক্ষেপ কামনায় খোলা চিঠি হবিগঞ্জে তারেক রহমানের ঈদ উপহার পেলেন যুবদল নেতাকর্মী ও শহীদ পরিবার সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে দুই লক্ষাধিক টাকা মূল্যের ৭০ বোতল ভারতীয় মদ এবং ৩০ কেজি গাঁজা উদ্ধার। শায়েস্তাগঞ্জে হেডফোনে গান শুনে পথ চলার সময় ট্রেনের ধাক্কায় নারী নিহত সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে ৬০ কেজি গাঁজা ও ০৫ বোতল মদ উদ্ধার

নবীগঞ্জে মহাসড়কে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ২

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ৮০ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন এক নারী যাত্রী এবং ওই মাইক্রোবাসের চালক। এসময় আরো ৪ জন আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বুধবার (২ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে শেরপুর এলাকায় নবীগঞ্জ উপজেলার মডেল বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত নারী যাত্রীর নাম আনোয়ারা বেগম। তার বাড়ি পাবনায়। আর চালক নাঈম আহমদ জয় সিলেট নগরীর সুবিদবাজার এলাকার বাসিন্দা বলে জানা গেছে। জানা যায়, সিলেট থেকে বাসা পরিবর্তন করে ঢাকায় স্থানান্তর হচ্ছিলেন আনোয়ার বেগম ও তার পরিবার। বুধবার ভোরে তারা নাঈম আহমদ জয়ের গাড়িতে করে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেন। পথিমধ্যে মডেল বাজারে একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়ে মুছরে যায় গাড়ি দুইটি। খবর পেয়ে হাইওয়ে পুলিশ হতাহতদের উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেন শেরপুর হাইওয়ে পুলিশের এসআই সঞ্জয় চক্রবর্তী। তিনি জানান, আহত যাত্রীদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহত হয়েছে নারীসহ দুইজন। মাইক্রোবাসটিতে চালকসহ মোট ৬ জন ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com