রবিবার, ২১ জুন ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ চুনারুঘাটে বিএসএফের অবৈধ পুশইনের প্রতিবাদে ১১ দলীয় ঐক্য জোটের মানববন্ধন চুনারুঘাটে মাদকবিরোধী যৌথ অভিযানে নারী আটক, ৬ মাসের কারাদণ্ড চুনারুঘাট সীমান্তে পুশ-ইন প্রতিরোধে সতর্ক অবস্থানে ৫৫ বিজিবি

মাধবপুরে দেশ সেরা দুই শিক্ষা কর্মকর্তাকে সংবর্ধনা

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ৯১ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের মাধবপুরে দেশ সেরা জাতীয় পুরস্কার প্রাপ্ত শিক্ষা কর্মকর্তা উপজেলা শিক্ষা অফিসার মোঃ শরীফ উল ইসলাম এবং জাতীয় পদক প্রাপ্ত শ্রেষ্ঠ সহকারী শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলামকে এই সংবর্ধনা দেওয়া হয়। শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে ‘মাধবপুর প্রাথমিক শিক্ষক পরিবার’-এর আয়োজনে এ সংবর্ধনা দেয়া হয়। উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ইমরুল হাসানের সভাপতিত্বে সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ শাহজাহান।
সহকারী শিক্ষক মাহমুদুল হাসান রনি ও সহকারী শিক্ষিকা জাকিয়া মাহমুদের যৌথ সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষা কর্মকর্তা এম জাকিরুল হাসান, চেয়ারম্যান মাহবুর রহমান সোহাগ, সহকারী শিক্ষা কর্মকর্তা কবির হোসেন, মির্জা স্কলার একাডেমির প্রধান শিক্ষক সাইফুল ইসলাম মির্জা, পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, উপজেলা জামাতের আমির আলাউদ্দিন ভূঁইয়া, প্রধান শিক্ষক ইসকান্দার মির্জা ফারুক, পৌর জামায়াতের সাধারণ সম্পাদক মানিক মিয়া এবং সাংবাদিক আলমগীর কবির। অনুষ্ঠানে মাধবপুর উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com