বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাট উপজেলা জামায়াতে ইসলামীর পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটে ডেভিল হান্ট অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার। আজমিরীগঞ্জে শিশু সামিরুন হত্যা মামলার আসামী লিটন গ্রেপ্তার বাহুবলে পিকআপের চাপায় প্রাণ গেল পথচারীর চুনারুঘাটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তাঁতী লীগের ইউনিয়ন সভাপতি গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও পোড়াও ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে হবিগঞ্জ জেলা বিএনপির মিছিল ও সমাবেশ মাধবপুরে ঘুমন্ত অবস্থায় শিল দিয়ে স্বামীর মাথা-মুখ থেঁতলে দেওয়ার অভিযোগ হুইপ জি কে গউছের উদ্যোগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পেলেন হবিগঞ্জের ১২৪ শিক্ষার্থী হবিগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগ কার্যক্রম শুরু চুনারুঘাটে বনবিভাগের অভিযানে কাঠ ও পিকআপ জব্দ।

হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জের বিভিন্ন বাজারে রং মেশানো চিংড়ি, শিং-মাগুর বিক্রি

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ১২৩ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ও শায়েস্তাগঞ্জে রং মেশানো চিংড়ি, শিং-মাগুরসহ বিভিন্ন প্রজাতির মাছ বিক্রি করা হচ্ছে। এতে করে ক্রেতারা প্রতারিত হচ্ছেন। মাঝে মধ্যে ভ্রাম্যমান আদালত অভিযান করেও এদের দমন করতে পারছে না। ক্রেতারা বাজার মনিটরিংয়ের দাবি জানিয়েছেন। জানা যায়, প্রতিদিন শহরের চৌধুরী বাজার, শায়েস্তানগর বাজার, সিনেমা হল বাজার, বগলা বাজার, চাষি বাজার, বেবিস্ট্যান্ড ও পৌর মার্কেট বাজার, শায়েস্তাগঞ্জের পুরান বাজার, ড্রাইভার বাজার, দাউদনগর বাজারসহ বিভিন্ন বাজারের বিক্রেতারা রং মেশানো এসকল মাছ পসরা সাজিয়ে দেশি মাছ বলে বিক্রি করছেন। প্রতি কেজি শিং-মাগুর মাছ ৮শ থেকে হাজার টাকা, কৈ মাছ ১২শ টাকা, চিংড়ি ৬শ থেকে ১৮০০ টাকায় বিক্রি করা হচ্ছে। বিক্রি করার সময় বলা হয় হাওর ও বিলের মাছ। প্রকৃতপক্ষে এগুলো চাষের মাছ। যা ক্রেতারা চিনতে পারেন না। কিন্তু খাবার সময় স্বাদ বুঝে প্রতারণার বিষয়টি বুঝা যায়। এতে করে অনেক ক্রেতারাই ঠকছেন প্রতিনিয়ত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com