রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ চুনারুঘাটে বিএসএফের অবৈধ পুশইনের প্রতিবাদে ১১ দলীয় ঐক্য জোটের মানববন্ধন চুনারুঘাটে মাদকবিরোধী যৌথ অভিযানে নারী আটক, ৬ মাসের কারাদণ্ড চুনারুঘাট সীমান্তে পুশ-ইন প্রতিরোধে সতর্ক অবস্থানে ৫৫ বিজিবি

নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় চুনারুঘাটের এক পরিবহন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ৮৪ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দি মুনিম ফিলিং স্টেশনের সামনে সড়ক দূর্ঘটনায় শামিম মিয়া নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে নয়টার দিকে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ঢাকা সিলেট মহাসড়কের মুনিম ফিলিং স্টেশনের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সে চুনারুঘাট উপজেলার উবাহাটা গ্রামের বাসিন্দা এবং হবিগঞ্জ সিলেট বিরতিহীন একটি বাসের হেলপার হিসেবে কর্মরত ছিলো। জানা যায়, রাস্তা পারাপারের সময় পিচন থেকে অজ্ঞাত একটি গাড়ি এসে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। তাৎক্ষনিক খবর পেয়ে হাইওয়ে থানার এসআই ইমরুল সাহেদ, এসআই সুমন মিয়া ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন এবং নিহত শামিমের পরিবারকে খবর দেন। এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোঃ কামরুজ্জামান সড়ক দুর্ঘটনার তার মৃত্যুর বিষয় নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তির পরিচয় সনাক্ত করে লাশের ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে’।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com