শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম:
মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ চুনারুঘাটে বিএসএফের অবৈধ পুশইনের প্রতিবাদে ১১ দলীয় ঐক্য জোটের মানববন্ধন চুনারুঘাটে মাদকবিরোধী যৌথ অভিযানে নারী আটক, ৬ মাসের কারাদণ্ড চুনারুঘাট সীমান্তে পুশ-ইন প্রতিরোধে সতর্ক অবস্থানে ৫৫ বিজিবি

হবিগঞ্জে ১ কোটি ৭৩ লাখ টাকার ভারতীয় গাাঁজা, মদ ও চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৯৬ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ ১ কোটি ৭২ লাখ ৯৭ হাজার ১০০ টাকা মূল্যের ভারতীয় গাাঁজা, মদ, চোরাচালানি পণ্য ও যানবাহন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ৫ দিনে হবিগঞ্জের মাধবপুর, চুনারুঘাট ও মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ১৫টি স্থানে অভিযান চালিয়ে এ মামলামাল জব্দ করা হয়েছে। এ সময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান- মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার গুটিবাড়ী, হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলাধীন গুইবিল, দুধপাতিল, তেলিয়াপাড়া ও সাতছড়ি এবং মাধবপুর উপজেলার মনতলা ও হরিণখোলা বিওপি’র বিজিবি টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৭ বোতল বিদেশী মদ, ২৫.৮ কেজি ভারতীয় গাঁজা, ৪৩ বোতল ফেনসিডিল, ১৬ ক্যান বিয়ার, ১৩ বোতল ইস্কফ সিরাপ, চা-পাতা বাংলাদেশী মশার কয়েল, মোবাইল ফোনের ডিসপ্লে, বাই-সাইকেল এবং ভারতীয় গরু জব্দ করা। পরবর্তীতে আইগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com