রবিবার, ২১ জুন ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ চুনারুঘাটে বিএসএফের অবৈধ পুশইনের প্রতিবাদে ১১ দলীয় ঐক্য জোটের মানববন্ধন চুনারুঘাটে মাদকবিরোধী যৌথ অভিযানে নারী আটক, ৬ মাসের কারাদণ্ড চুনারুঘাট সীমান্তে পুশ-ইন প্রতিরোধে সতর্ক অবস্থানে ৫৫ বিজিবি

চুনারুঘাটের রাণীগাঁও কে সাঁজাতে যুবকেদের কৃষ্ণচূড়া প্রকল্পের সূচনা

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ১৪৮ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার রাণীগাঁও-গাজীগঞ্জ সড়কে কৃষ্ণচূড়া বাগান গড়ছে একদল যুব সমাজ। এ মহৎ কাজে প্রবাসী ও স্থানীয়দের সম্মিলিত উদ্যোগে প্রকল্পের সূচনা শুরু করা হয়েছে। সৌন্দর্যের নতুন অধ্যায় রচনা করতে রাণীগাঁও ইউনিয়নের যুব সমাজ একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছে। রাণীগাঁও টু গাজীগঞ্জ সড়কে প্রায় ২ কিলোমিটার দীর্ঘ পথজুড়ে কৃষ্ণচূড়া ফুলগাছ রোপণের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রকল্পটির মূল উদ্যোক্তা রাণীগাঁও ইউনিয়নের ইউরোপ ও মধ্যপ্রাচ্যে অবস্থানরত কিছু প্রবাসী, যাঁরা স্থানীয় কিশোর ও যুবক সংগঠকদের সহযোগিতায় এই উদ্যোগ বাস্তবায়নে ভূমিকা রাখছেন। ঈদুল আযহার পূর্বেই কাজ সম্পন্ন হওয়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন সংশ্লিষ্টরা। উল্লেখযোগ্য যে, এই উদ্যোগ শুধু পরিবেশগত ভারসাম্য রক্ষায় সহায়তা করবে না, বরং ভবিষ্যতে একটি সৌন্দর্যবর্ধন প্রকল্প হিসেবেও দৃষ্টান্ত স্থাপন করবে বলে মনে করছেন স্থানীয়রা। এ প্রসঙ্গে এক সংগঠক বলেন, “আমরা চাই গ্রামের প্রধান সড়কটি একদিন কৃষ্ণচূড়ার রক্তিম ছায়ায় মোড়া থাকুক—এই স্বপ্ন নিয়েই কাজ করছি। প্রবাসী ভাইদের সহযোগিতা আমাদের অনুপ্রেরণা জুগিয়েছে।”
উল্লেখ্য, স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উৎসাহ এই প্রকল্পকে সফলতার পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। পরিবেশবান্ধব ও সমাজসচেতন এই ধরনের প্রকল্প ভবিষ্যতেও অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা সবার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com