রবিবার, ২১ জুন ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ চুনারুঘাটে বিএসএফের অবৈধ পুশইনের প্রতিবাদে ১১ দলীয় ঐক্য জোটের মানববন্ধন চুনারুঘাটে মাদকবিরোধী যৌথ অভিযানে নারী আটক, ৬ মাসের কারাদণ্ড

নবীগঞ্জে কষ্টিপাথরে মোড়ানো রহস্যজনক বস্তু ও চিঠি উদ্ধার

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ৭ মে, ২০২৫
  • ১১৭ বার পঠিত

স্টাফ রিপোর্টার // নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের চৈতন জালালপুর গ্রামে একটি বাড়ির উঠান থেকে কষ্টিপাথরের মতো মোড়ানো কিছু রহস্যজনক বস্তু ও একটি চিঠি উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে। গ্রামের অনকার মিয়া ও তার ভাই সমছু মিয়ার বাড়ির উঠানে এসব বস্তু পাওয়া যায়। পরদিন সকালে বাড়ির লোকজন ঘুম থেকে উঠে বাড়ির সামনে একটি অচেনা চিঠি ও মোড়ানো বস্তু পড়ে থাকতে দেখে স্থানীয় লোকদের জানান। খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই তরিকুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে বস্তু গুলো উদ্ধার করে থানায় নিয়ে যান। তিনি বলেন, কষ্টিপাথরের মতো মোড়ানো কয়েকটি বস্তু পাওয়া গেছে। এর ভিতরে কি আছে এখনও বলা যাচ্ছে না। তদন্তের পর বিস্তারিত জানা যাবে। ঘটনাস্থলে পাওয়া চিঠিতে আনকার মিয়ার এবং তার ভাই সামছু মিয়ার নাম উল্লেখ করে হুমকির মতো কিছু কথা লেখা ছিল। চিঠিতে লেখা ছিল ‘তুই কানার পুয়ারে লিডিং দিয়া রাখছ। এবার টেলা সামলা। আমি মিলাদ কইলাম, দিলকাছ কইলাম’। চিঠির ভাষা এবং ব্যক্তিগতবাবে নাম উল্লেখ করায় পরিবার ও গ্রামবাসির মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে। আলকাব মিয়া জানান, আমার বাড়িতে কারা এসব রেখে গেছে তা আমি জানি না। এটা পরিকল্পিত কাজ। আমি প্রশাসনের কাছে সুষ্ঠ তদন্ত চাই। ০৭ নং ওয়ার্ডের মেম্বার জমির আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি বিষয়টি পুলিশকে জানিয়েছি। এর আগেও এলাকায় এমন ঘটনা ঘটেছে। একটি সংঘবদ্ধ চক্র মানুষকে ফাঁসাতে এসব করেছে বলে ধারনা করছি। নবীগঞ্জে থানার এসআই তরিকুল ইসলাম জানান, বিষয়টি তদন্তধীন এবং আতংকিত হওয়ার কোনো কারণ নেই। বিস্তারিত জানতে বস্তুগুলো পরীক্ষা করা হবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com