মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ কুলাউড়ায় উপজেলা পর্যায়ে কলেজ স্তরের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন লংলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম শায়েস্তাগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল গ্রেফতার চুনারুঘাটে চা-শ্রমিকদের রেইনকোট বিতরণ করলেন সংসদ সদস্য এসএম ফয়সল এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ১৩ কেজি গাঁজাসহ চুনারুঘাটের ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে নবীগঞ্জে। এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের চুনারুঘাট থেকে ১২ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ২০ কেজি গাঁজা সহ চুনারুঘাট চান্দপুর চা বাগানের দুই মাদক কারবারি আটক

হবিগঞ্জে বিজিবি’র পৃথক অভিযান দেড় কোটি টাকা মূল্যের বিভিন্ন পণ্য ও মদ আটক

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ১১৫ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) ৪ পৃথক অভিযান চালিয়ে দেড় কোটি টাকা মুল্যের ভারতীয় বিভিন্ন প্রকার পণ্য সামগ্রী, ঔষধ, মদ ও মশার কয়েল এবং ১টি ট্রাক আটক করেছে। বিজিবি সূত্রে জানা যায়, গতকাল ২৩ এপ্রিল হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সদস্যরা সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অভিযান চালায়। এ সময় সিলেট থেকে ছেড়ে আসা একটি বালু ভর্তি ট্রাককে থামার জন্য সিগন্যাল দিলে চালক ট্রাক রেখে পালিয়ে যায়। পরে ট্রাকটিতে তল্লাশী চালিয়ে বালুর নিচে অভিনব কায়দার রাখা বিপুল পরিমান ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিকস্, জিলেট ব্লেড, চশমাসহ ট্রাকটি আটক করা হয়।
এছাড়া ৫৫ বিজিবি’র গুটিবাড়ী, বাল্লা এবং মনতলা বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় পৃথক ৩টি অভিযান পরিচালনা করে ২৪ বোতল ভারতীয় মদ, বিপুল পরিমাণ বিটেক্স গোল্ড ভিটামিন এবং বাংলাদেশী মশার কয়েল আটক করতে সক্ষম হয়। ট্রাকসহ আটককৃত মালামালের মূল্য ১ কোটি ৩১ লাখ ৮৮ হাজার ২০ টাকা মূল্য। এ বিষয়ে ৫৫ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান বলেন, বিজিবি সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান ও মাদকের বিরুদ্ধে সবসময় কঠোর অবস্থান গ্রহণ করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com