বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ সুরমা চা বাগানে তলব বন্ধ: মানবিক সংকটে শ্রমিকরা, পাশে দাঁড়ালেন এমপি পুত্র সৈয়দ শাফকাত আহমেদ। বিএনপি শুধু সংস্কার চায় না, এর বাস্তবায়ন ও করবে: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রী মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, তেল লুটপাট করতে স্থানীয়দের ভিড় সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সোনাই নদীতে অবৈধ বালু উত্তোলন বেড়েই চলেছে: প্রশাসনের হস্তক্ষেপ কামনায় খোলা চিঠি হবিগঞ্জে তারেক রহমানের ঈদ উপহার পেলেন যুবদল নেতাকর্মী ও শহীদ পরিবার সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে দুই লক্ষাধিক টাকা মূল্যের ৭০ বোতল ভারতীয় মদ এবং ৩০ কেজি গাঁজা উদ্ধার। শায়েস্তাগঞ্জে হেডফোনে গান শুনে পথ চলার সময় ট্রেনের ধাক্কায় নারী নিহত সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে ৬০ কেজি গাঁজা ও ০৫ বোতল মদ উদ্ধার

জিজ্ঞাসাবাদের পর কারাগারে ব্যারিস্টার সুমন কারাগারে

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ১২৮ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় রিমান্ড শেষে সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল রবিবার (২৪ নভেম্বর) সকাল ৭টার দিকে আদালতের নির্দেশে তাকে চুনারুঘাট থানা থেকে সরাসরি হবিগঞ্জ জেলা কারাগারে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়ার প্রস্তুতি চলছে। সকাল ১১টার দিকে হবিগঞ্জ আদালতের পরিদর্শক মো. নাজমুল হোসেন এ তথ্য দেন। তিনি জানান, গত ২১ নভেম্বর চুনারুঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) লিটন রায়ের আবেদনের পরিপ্রেক্ষিতে হবিগঞ্জ আদালতে তার দুদিনের রিমান্ড মঞ্জুর হয়।
চুনারুঘাট থানায় পরের দুদিন জিজ্ঞাসাবাদ শেষে রোববার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসানের আদেশে সরাসরি কারাগারে পাঠানো হয়েছে। প্রসঙ্গত, গত ১৬ জুলাই শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ গোল চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে হামলার অভিযোগে গত ১১ সেপ্টেম্বর ব্যারিস্টার সুমনসহ ৯৭ আসামির নাম উল্লেখ করে প্রায় ২০০ জনকে আসামি করে মামলা হয়। এ মামলায় তাকে টাকা দুদিন জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানিয়েছেন। তিনি বলেন, ‘জিজ্ঞাসাবাদে যে তথ্য পাওয়া গেছে তা তদন্তের স্বার্থে প্রকাশ করা যাচ্ছে না। পুরোপুরি তদন্ত শেষে পুলিশ এ ব্যাপারে কথা বলবে। ’
এ ব্যাপারে হবিগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. মুজিবুর রহমান জানান, চুনারুঘাটের মামলা শুনানির জন্য ব্যারিস্টার সুমনকে গত ২০ নভেম্বর হবিগঞ্জে আনা হয়। ঢাকায় মামলা রয়েছে বিধায় ফের তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে। এর জন্য প্রস্তুতি চলছে।
হবিগঞ্জের মাধবপুরে সরকারি ডাকবাংলোয় হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ এবং রাজধানীর বনশ্রীতে আন্দোলনের হামলা মামলায়ও ব্যারিস্টার সুমন আসামি। গত ২২ অক্টোবর রাজধানীর মিরপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com