সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ চুনারুঘাটে বিএসএফের অবৈধ পুশইনের প্রতিবাদে ১১ দলীয় ঐক্য জোটের মানববন্ধন চুনারুঘাটে মাদকবিরোধী যৌথ অভিযানে নারী আটক, ৬ মাসের কারাদণ্ড

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জেলা বিএনপির র‌্যালী ॥ একেকটি সভাই প্রমাণ করে হবিগঞ্জে বিএনপি কত শক্তিশালী-জিকে গউছ

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ১৭৬ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে হবিগঞ্জে বিশাল বর্নাঢ্য র‌্যালী করেছে জেলা বিএনপি।
গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে হবিগঞ্জ পৌরসভা মাঠ থেকে র‌্যালীটি শুরু করে সারা শহর প্রদক্ষিণ করে। প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ এই র‌্যালীতে হাজার হাজার মানুষ ব্যানার, ফেস্টুন ও ব্যান্ডপার্টি নিয়ে র‌্যালীতে অংশ গ্রহন করে। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ জি কে গউছ র‌্যালীতে নেতৃত্ব দেন। র‌্যালীতে অংশ গ্রহন করতে বিএনপি, সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পৃথক পৃথক মিছিল নিয়ে পৌরসভা মাঠে সমবেত হয়। সারা শহরই যেন মিছিলের নগরীতে পরিণত হয়। এর আগে পৌরসভার মাঠে র‌্যালী শুরুর প্রাক্কালে বক্তব্য রাখেন- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ জি কে গউছ। জি কে গউছ বলেন, বিএনপি অত্যন্ত সুসংগঠিত একটি দল। বিএনপিকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। বিএনপির প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে আমরা মাঠে ছিলাম, আন্দোলনে ছিলাম, জেলে ছিলাম। বিএনপিকে ভয় দেখিয়ে কোন লাভ নেই। আন্দোলনে বিএনপি সফল হয়েছে, রাষ্ট্র পরিচালনায়ও বিএনপি সফল ছিল। এখনও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই। তাই ৭ নভেম্বরের চেতনায় আমাদের উদ্বুদ্ধ হয়ে এ দেশের স্বার্বভৌমত্বকে রা করতে হবে। মনে রাখতে হবে ঐক্যের কোন বিকল্প নেই। আমরা ঐক্যবদ্ধ ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকব। হাজার হাজার মানুষের উপস্থিতিতে একেকটি সভাই প্রমাণ করে হবিগঞ্জ জেলায় বিএনপি কত শক্তিশালী। আজ আবারও সেটি প্রমাণিত হয়েছে। র‌্যালীতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- এডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, এডভোকেট হাজী নুরুল ইসলাম, ইসলাম তরফদার তনু ও হাজী এনামুল হক, এডভোকেট আমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা গোলাম মস্তফা রফিক, এম জি মোহিত, গিরেন্দ্র চন্দ্র রায় প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com