মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ কুলাউড়ায় উপজেলা পর্যায়ে কলেজ স্তরের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন লংলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম শায়েস্তাগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল গ্রেফতার চুনারুঘাটে চা-শ্রমিকদের রেইনকোট বিতরণ করলেন সংসদ সদস্য এসএম ফয়সল এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ১৩ কেজি গাঁজাসহ চুনারুঘাটের ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে নবীগঞ্জে। এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের চুনারুঘাট থেকে ১২ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ২০ কেজি গাঁজা সহ চুনারুঘাট চান্দপুর চা বাগানের দুই মাদক কারবারি আটক

শহরে রিপন শীল হত্যা মামলায় সাবেক মেয়র সেলিম শ্যোন এরেস্ট

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৮ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিমকে আরো একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হলো। গতকাল রবিবার দুপুরে আতাউর রহমান সেলিমকে করা নিরাপত্তার মধ্য দিয়ে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কগ-১ আদালতে উপস্থিত করে সদর থানা পুলিশ রিপন শীল হত্যা মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করে। পরে আদালত তা মঞ্জুর করেন। সরজমিনে আদালতপাড়ায় গিয়ে দেখা যায়, আতাউর রহমান সেলিমকে দেখার জন্য আওয়ামী লীগ ও যুবলীগের উল্লেখযোগ্য কোন নেতাকর্মীকে পাওয়া যায়নি। গ্রেফতার এড়াতে নেতাকর্মীরা গা ঢাকা দিয়েছেন বলে জানা গেছে। পুলিশ জানায়, আতাউর রহমান সেলিম রিপন শীল হত্যা মামলার এজাহারভূক্ত আসামী। আরো গুরুত্বপূর্ণ তথ্য ও রহস্য উদঘাটনের জন্য তার বিরুদ্ধে রিমান্ডের আবেদন করা হবে।উল্লেখ্য, গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ ও পুলিশের গুলিতে রিপন শীল মারা যায়। এ ঘটনায় তার মা বাদী হয়ে সাবেক এমপি আবু জাহিরসহ শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মীকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। ৫ আগষ্ট সরকার পতনের পর আওয়ামী লীগের নেতাকর্মীরা গা ঢাকা দেয়। গত ১৮ সেপ্টেম্বর আতাউর রহমান সেলিমকে র‌্যাব-২ রাজধানীর ইবনে সিনা হাসপাতালের নিচ থেকে আটক করে হবিগঞ্জ সদর থানা পুলিশের হাতে সোপর্দ করেন। পরে মোস্তাক হত্যা মামলায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com