বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাট উপজেলা জামায়াতে ইসলামীর পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটে ডেভিল হান্ট অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার। আজমিরীগঞ্জে শিশু সামিরুন হত্যা মামলার আসামী লিটন গ্রেপ্তার বাহুবলে পিকআপের চাপায় প্রাণ গেল পথচারীর চুনারুঘাটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তাঁতী লীগের ইউনিয়ন সভাপতি গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও পোড়াও ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে হবিগঞ্জ জেলা বিএনপির মিছিল ও সমাবেশ মাধবপুরে ঘুমন্ত অবস্থায় শিল দিয়ে স্বামীর মাথা-মুখ থেঁতলে দেওয়ার অভিযোগ হুইপ জি কে গউছের উদ্যোগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পেলেন হবিগঞ্জের ১২৪ শিক্ষার্থী হবিগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগ কার্যক্রম শুরু চুনারুঘাটে বনবিভাগের অভিযানে কাঠ ও পিকআপ জব্দ।

হবিগঞ্জে উপদেষ্টা ফরুক ই আজম বীর প্রতীক ॥ সত্যিকারের মুক্তিযোদ্ধারা যাতে সম্মানিত হন সে চেষ্টা করা হবে

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৪ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ সত্যিকারের মুক্তিযোদ্ধারা যেন সম্মানিত হন সে চেষ্টা করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক। তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের বিষয়টি সুরাহা করার জন্য সর্বাত্মক চেষ্টা করা হবে। তারা যেন বরিত হন। সবাই যেন তাদের যুদ্ধের অবদানটা স্মরণিয় বরণিয় করে রাখতে পারেন। গতকাল শনিবার দুপুরে শায়েস্তাগঞ্জে খোয়াই নদীর ঝুকিপূর্ণ বাঁধ পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। এ সময়তিনি বলেন, তাদের ভাতা এখনও বন্ধ করা হয়নি। তবে এ বিষয়ে কাজ হচ্ছে। অনেকগুলো প্রক্রিয়ায় বাছাই করার জন্য চিহ্নিত করা হয়েছে। অনেক মামলা মোকদ্দমা আছে। এগুলো নিষ্পত্তি করে প্রক্রিয়াগুলো চিহ্নিত করবো। যারা সত্যিকার অর্থেই মুক্তিযোদ্ধা তারা সম্মানিত হবেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ভারপ্রাপ্ত জেলা প্রশাসক প্রভাংশু সোম মহান, পুলিশ সুপার মো. রেজাউল হক খানসহ সরকারি বিভিন্ন দফরের কর্মকর্তারা। উপদেষ্টা বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের পূণর্বাসনের জন্য কাজ হচ্ছে। এতে বিভিন্ন পেশার মানুষকে সম্পৃক্ত করা হবে। স্থানীয় জনসাধারণের সাথে আলাপ আলোচনা করে এ সমস্যা স্থায়ীভাবে সমাধানের চেষ্টা করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com