রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ চুনারুঘাটে বিএসএফের অবৈধ পুশইনের প্রতিবাদে ১১ দলীয় ঐক্য জোটের মানববন্ধন চুনারুঘাটে মাদকবিরোধী যৌথ অভিযানে নারী আটক, ৬ মাসের কারাদণ্ড চুনারুঘাট সীমান্তে পুশ-ইন প্রতিরোধে সতর্ক অবস্থানে ৫৫ বিজিবি

নবীগঞ্জে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ ॥ টায়ারে আগুন

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ৪ আগস্ট, ২০২৪
  • ১৯১ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। গতকাল শনিবার সকাল সাড়ে ১১টা থেকে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার পানিউমদা বাজারে রাগীব-রাবেয়া স্কুল এন্ড কলেজের সামনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে আশপাশের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এসময় শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নিয়ে টায়ারে আগুন জ্বালিয়ে সরকারের পদত্যাগ চেয়ে নানা শ্লোগান দেন। আন্দোলন চলাকালে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীন দেলোয়ার, নবীগঞ্জ থানার ওসি মো. মাসুক আলীর নেতৃত্বে একদল পুলিশ অবস্থান নেয়। অবরোধকালে সাড়ে ৩ঘন্টা মহাসড়কের যানচলাচল বন্ধ থাকে। এতে উভয় পাশে সহস্রাধিক যানবাহন আটকা পড়ে যায়। পরে আন্দোলনকারীরা সড়ক থেকে সরে গেলে যানচলাচল স্বাভাবিক হয়। এ প্রসঁঙ্গে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীন দেলোয়ার জানান- আন্দোলনকারীদের শান্তিপূর্ণভাবে আন্দোলন করে মহাসড়ক থেকে সরে দাঁড়ানোর আহবান জানাই। পরে আন্দোলনকারী মহাসড়ক থেকে সরে গেলে যানচলাচল স্বাভাবিক হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com