মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
উন্নয়ন ও অগ্রযাত্রায় বদলে যাচ্ছে আহম্মদাবাদ ইউনিয়ন সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ

নবীগঞ্জে ৩টি ওয়ারেন্টে মামলার ৬ বছরের সাজাপ্রাপ্ত আসামী এস এম আলী গ্রেফতার

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ১৮৪ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৩ মামলায় ৬ বছরের সাজাপ্রাপ্ত আসামী এস, এম, আলী হোসেনকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা যায়, এস এম আলী নামে সিলেট গোলাপগঞ্জ থানার জিআর-২২৪/১২, ধারা-৪০৬/৪২০ পেনাল কোড মামলার ৩ বছরের সাজা ও বিজ্ঞ অতিরিক্ত মহানগর দায়রা জজ, ২য় আদালত ঢাকা এর দায়রা নং-৮৭৫৮/১০, ধারা-এন.আই.এ্যাক্ট ১৩৮ এর ১ বছরের বিনাশ্রম কারাদন্ড এবং (৩০ লক্ষ) টাকা অর্থদন্ড ও বিজ্ঞ মেট্রোপলিটন আদালত, ঢাকা এর সিআর-২৪২/১১, ধারা- ৪০৬/৪২০ পেনাল কোড মামলার ২ বছরের সাজা সহ ৩টি ওয়ারেন্টে মোট ৬ বছরের সাজা এবং সিআর-৫৫৯/২২(নবীঃ) ধারা-৪০৬/৪২০ পেনাল কোডের মামলা রয়েছে। নবীগঞ্জ থানার একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকা মেট্রোপলিটন উত্তরা থানা এলাকা থেকে গত (১১ জুলাই) রাতে আসামী এস এম আলীকে গ্রেফতার করতে সক্ষম হয়। মানবপাচারকারী ও প্রতারক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাসুক আলী। তিনি বলেন, গ্রেফতারকৃত আসামীকে হবিগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com