মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
উন্নয়ন ও অগ্রযাত্রায় বদলে যাচ্ছে আহম্মদাবাদ ইউনিয়ন সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ

চিনি বোঝাই ট্রাক চাপায় শায়েস্তাগঞ্জে পুলিশ সদস্য রবিউল নিহত ॥ আটক ৩

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ১৯১ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জে ভারতীয় চিনি বোঝাই ট্রাক চাপায় হাইওয়ে পুলিশ কনস্টেবল রবিউল হক নিহত হয়েছেন। তিনি গত মঙ্গলবার (২৫ জুন) সুনামগঞ্জের জয়কলস হাইওয়ে থানা থেকে বদলী হয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় যোগদান করেন।গতকাল বুধবার (২৬ জুন) ভোরে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার সামনে ঢাকা-সিলেট মহাসড়কে দায়িত্ব পালনকালে সিলেট থেকে ঢাকামুখী ভারতীয় অবৈধ চিনি বোঝাই একটি ট্রাককে (ঢাকা মেট্রো-গ-৪৬৬৭) দাঁড়ানোর জন্য সিগনাল দেন। এসময় সিগনাল অমান্য করে চালক গাড়িটি রাস্তার পাশ দিয়ে নিয়ে যাওয়ার সময় গাড়ি চাকায় ঘটনাস্থলেই মারা যান রবিউল। এসময় অন্যান্য পুলিশ সদস্যরা চালকসহ ৩ জনকে আটক করে।একটি সূত্র জানায়, দীর্ঘদিন ধরে সিলেটের বিভিন্ন সীমান্ত দিয়ে প্রতিদিনই ট্রাক বোঝাই ভারতীয় চিনি পাচার হচ্ছে। মাঝে মাঝে পুলিশ কিছু ট্রাক আটক করে। কিন্তু এরপরও চোরাকারবারিদের দমন করা যাচ্ছে না।আটককৃতরা হলো ট্রাক চালক কামাল, রমজান ও মনিরুল ইসলাম। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে মর্গে প্রেরণ করে। নিহত কনস্টেবল রবিউলের বাড়ি চট্টগ্রামের ভূজপুর থানায়।হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম জানান, ভারতীয় চিনি ভর্তি ট্রাক আটকের সময় পুলিশ কনস্টেবলকে চাপা দিলে তিনি মারা যান। এ ঘটনায় ট্রাকসহ ৩জনকে আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com