শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল গ্রেফতার চুনারুঘাটে চা-শ্রমিকদের রেইনকোট বিতরণ করলেন সংসদ সদস্য এসএম ফয়সল এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ১৩ কেজি গাঁজাসহ চুনারুঘাটের ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে নবীগঞ্জে। এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের চুনারুঘাট থেকে ১২ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ২০ কেজি গাঁজা সহ চুনারুঘাট চান্দপুর চা বাগানের দুই মাদক কারবারি আটক আমু চা বাগান সরকারি বিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় প্রথম শ্রেণির ছাত্রী আহত চেকপোস্ট পরিচালনাকালে ৮৫ কেজি গাঁজা একটি নীল-হলুদ রংয়ের কার্গো ট্রাক আটক করেছে র‍্যাব । জাপানে এলএনজি ও প্রিপেইড মিটার নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক জাপান সরকারের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধির ফলপ্রসূ আলোচনা পিকআপ গাড়িতে মাদক বহন, ৫২ কেজি গাঁজাসহ মাধবপুরের কমলাপুর গ্রামের ১ মাদক কারবারী গ্রেফতার হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন

সাতছড়ি ত্রিপুরা পল্লীর বাসিন্দারা আতঙ্কে \ পাহাড়ী ঢলে ধ্বসে পড়ছে টিলা

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২২ জুন, ২০২৪
  • ২৩৫ বার পঠিত

স্টাফ রিপোর্টার : টানা বর্ষণ ও উজানের ঢলে চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানের ভেতরে অবস্থিত ত্রিপুরা পল্লীর টিলা ধসে পড়েছে। এতে ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছে এখানকার বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি উদ্যানের বিভিন্ন ছড়া থেকে বালু তোলার ফলে ভারি বর্ষণ শুরু হলেই টিলায় ধস দেখা দেয়। এতে করে ত্রিপুরা পল্লীর যাতায়াতের একমাত্র সড়কের আশপাশ সহ পল্লীর টিলা ভাঙনের কবলে পড়েছে। বহু মানুষ আশ্রয় হারিয়ে অন্যত্র চলে গেছে। জানা গেছে, সাতছড়ি জাতীয় উদ্যানের ভেতর দিয়ে যাওয়া ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের দণি দিকের টিলায় ২৪টি ত্রিপুরা পরিবারের বাস। গত পাঁচ বছরে ভাঙনের শিকার হয়ে বাসস্থান হারিয়েছে এখানকার বহু পরিবার। বাকি পরিবারগুলোরও দিন কাটছে ভাঙন আতঙ্কে। বৃষ্টি বা ভারি বর্ষণ এলেই এ পল্লীর বাসিন্দাদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তার বলেন, বিষয়টি আমাদের নজরে রয়েছে । দ্রæত এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে। সাতছড়ি ত্রিপুড়া পল্লীর হেডম্যান চিত্ররঞ্জন দেব বর্মা জানান, আমাদের পল্লীর যাতায়তের ভাঙ্গা সেতুটি স্থানীয় এমপি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন মেরামত করেদেন। তিনি ভাঙ্গন রোধে স্থানীয় এমপির সহযোগীতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com