শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ৯ কেজি গাঁজাসহ ২ ‍যুবক আটক চুনারুঘাটে মোটরসাইকেল-টমটম সংঘর্ষে নিহত ৩, আহত ১ চুনারুঘাটে ‘ইয়াবা নাটক’ সাজিয়ে গ্রেপ্তারের অভিযোগ ২ পুলিশ ক্লোজ মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় বিএনপি নেতা হাজী অলিউল্লাহ হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবকে রাজসিক সংবর্ধনা দিলেন সৈয়দ মুশফিক আহমেদ চুনারুঘাটে অবৈধ মাটি কাটায় এক্সক্যাভেটর ভাঙচুর, তেল বিক্রেতাকে জরিমানা মাধবপুরে অলি উল্লাহর মৃত্যুতে শোক জানালেন এমপি ফয়সল চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ কুলাউড়ায় উপজেলা পর্যায়ে কলেজ স্তরের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন লংলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম শায়েস্তাগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু

মাধবপুরে প্রাইভেটকার-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ৩১৪ বার পঠিত

মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে প্রাইভেটকার ও ট্রাক মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে পাঁচজন নিহত হয়েছেন। বুধবার রাত দেড়টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের হরিতলা বাদশা কোম্পানি সামনে এ দুর্ঘটনা ঘটে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ বদরুল কবির এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মাজার জিয়ারত শেষে প্রাইভেটকারটি রাতে সিলেট থেকে ছেড়ে আসে। রাত দেড়টার দিকে হরিতলা বাদশা কোম্পানি সামনে জায়গায় পৌঁছালে সিলেট গামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায়।
পুলিশ জানায়, প্রাইভেটকার থেকে এক নারীসহ পাঁচজনের মরদেহ উদ্বার করা হয়েছে। তাদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। তবে এতোটুকু জানা গেছে তাদের বাড়ি বরিশাল, বর্তমানে সাভার হেমায়েতপুরে থাকে , সিলেট মাজার জিয়ারতে আসছিলেন ফেয়ার পথে দুর্ঘটনায় ঘটে,মরদেহগুলো শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় আছে। পরিবারের লোকজন আসতেছে তারপর পরিচয় জানা যাবে। দুর্ঘটনার কবলে পড়া গাড়ি দুটি শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার হেফাজতে রয়েছে।
মাধবপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মনোতোষ মল্লিক জানান, রাতে দেড়টার দিকে খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে প্রাইভেট কারে বিভিন্ন অংশ কেটে মরদেহ উদ্ধার করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com