বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ সুরমা চা বাগানে তলব বন্ধ: মানবিক সংকটে শ্রমিকরা, পাশে দাঁড়ালেন এমপি পুত্র সৈয়দ শাফকাত আহমেদ। বিএনপি শুধু সংস্কার চায় না, এর বাস্তবায়ন ও করবে: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রী মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, তেল লুটপাট করতে স্থানীয়দের ভিড় সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সোনাই নদীতে অবৈধ বালু উত্তোলন বেড়েই চলেছে: প্রশাসনের হস্তক্ষেপ কামনায় খোলা চিঠি হবিগঞ্জে তারেক রহমানের ঈদ উপহার পেলেন যুবদল নেতাকর্মী ও শহীদ পরিবার সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে দুই লক্ষাধিক টাকা মূল্যের ৭০ বোতল ভারতীয় মদ এবং ৩০ কেজি গাঁজা উদ্ধার। শায়েস্তাগঞ্জে হেডফোনে গান শুনে পথ চলার সময় ট্রেনের ধাক্কায় নারী নিহত সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে ৬০ কেজি গাঁজা ও ০৫ বোতল মদ উদ্ধার

সুনামগঞ্জে প্রার্থী পরিবর্তন, চপলের বদলে মোবারক

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৫৪৯ বার পঠিত

ডেস্ক রিপোর্ট: সমালোচনার মুখে সুনামগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীতায় পরিবর্তন এনেছে আওয়ামী লীগ। এই উপজেলার চেয়ারম্যান পদে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক হোসেনকে নতুন করে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।
এরআগে গত ৯ ফেব্রুয়ারি জেলা যুবলীগের আহবায়ক খায়রুর হুদা চপলকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। হাওরের বাঁধ নির্মানে দুর্নীতির অভিযোগে দুদকের দায়ের করা মামলায় অভিযুক্ত থাকাবস্থায় চপলকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন দেওয়ায় সমালোচনা শুরু হয়।

এনিয়ে সমালোচনার মুখে বুধবার (১৩ ফেব্রুয়ারি) সকালে এই উপজেলায় প্রার্থী পরিবর্তনের সিদ্ধান্তের কথা জানায় আওয়ামী লীগ।

প্রার্থী পরিবর্তন প্রসঙ্গে জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান বলেন, ‘আমরা চপল ও মোবারকসহ চারজনের নাম কেন্দ্রের কাছে জমা দিয়েছিলাম। প্রথমে চপলকে মনোনয়ন দেওয়া হয়, পরবর্তীতে বুধবার মনোনয়ন পুনঃবিবেচনা ও বিভিন্ন দিক যাচাই বাছাইকালে দলীয় সভানেত্রী শেখ হাসিনা চপলকে বাদ দিয়ে মোবারককে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন। দলের সিদ্ধান্ত মেনে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মোবারকের সাথে আছি।

এদিকে, দলীয় মনোনয়ন পেয়ে ১১ ফেব্রুয়ারি জেলা রিটানিং কর্মকর্তা কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন খায়রুল হুদা চপল। একই সঙ্গে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক হোসেন ও ছাত্রলীগের সাবেক নেতা সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি মনিষ কান্তি দে মিন্টুও মনোনয়নপত্র দাখিল করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com