শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম:
মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় বিএনপি নেতা হাজী অলিউল্লাহ হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবকে রাজসিক সংবর্ধনা দিলেন সৈয়দ মুশফিক আহমেদ চুনারুঘাটে অবৈধ মাটি কাটায় এক্সক্যাভেটর ভাঙচুর, তেল বিক্রেতাকে জরিমানা মাধবপুরে অলি উল্লাহর মৃত্যুতে শোক জানালেন এমপি ফয়সল চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ কুলাউড়ায় উপজেলা পর্যায়ে কলেজ স্তরের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন লংলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম শায়েস্তাগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল গ্রেফতার

নবীগঞ্জে এক দূর্ধুষ ডাকাত গ্রেফতার ॥ দেশীয় অস্ত্র উদ্ধার

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ৪৪২ বার পঠিত

স্টাপ রির্পোটারঃ নবীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দুলাল মিয়া (৩৭) নামের এক দূর্ধুষ ডাকাতকে পুলিশ গ্রেফতার করেছে। গত সোমবার দিবাগত গভীর রাতে নবীগঞ্জ-হবিগঞ্জ সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় ডাকাত দলের অন্যান্য সদস্যরা পালিয়ে যায়। তখন ডাকাতদের কাছ থেকে ১টি রামদা, ২টা ছিড়া পাঞ্জা, ১টি চাকু, ১টি রেঞ্চ উদ্ধার করে জব্দ করা হয়েছে। জানা যায়, ওই দিন রাত সাড়ে ১২ টার দিকে গোপন সুত্রে খবর পেয়ে নবীগঞ্জ থানার অফিসার ইনর্চাজ মোঃ মাসুক আলীর নেতৃত্বে একদল পুলিশ নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কে ডাকাত দল ধরতে অভিযান চালায়। এক পর্যায়ে ওই সড়কের চানপুর (পালের বাজার) সংলগ্ন ব্রীজের নিকটে পুলিশ পৌছামাত্রই ৫/৬ জনের একদল ডাকাত উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। এ সময় ডাকাত সর্দার দুলাল মিয়া (৩৭) ব্রীজ থেকে লাফ দিয়ে নীচে পড়ে গিয়ে আহত হয়। ফলে পুলিশ তাকে গ্রেফতার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে পুলিশ হেফাজতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। ডাকাত দুলাল মিয়া উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের চানপুর গ্রামের মৃত ইমদাদুল হকের ছেলে। তার বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে। পুলিশ এ সময় দুলালে তথ্যমতে ডাকাতি সংঘটিত করার দেশীয় অস্ত্র উদ্ধার করেছেন। অভিযানে অন্যানের মধ্যে অংশ নেন এসআই গৌতম সরকার, এসআই রাজিবুল হাসান, এসআই তৌহিদুল ইসলামসহ একদল পুলিশ। এ ব্যাপারে মামলার প্রস্তুতিসহ পলাতক ডাকাতদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছেন অফিসার ইনর্চাজ মোঃ মাসুক আলী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com